Header Ads

খুনের মামলা মুকুল রায়ের বিরুদ্ধে! এভাবে থামানো যাবে? প্রশ্ন ঘনিষ্ঠ মহলে।

নজরবন্দি ব্যুরোঃ রাতের সব থেকে বড় খবর। বিজেপি নেতা মুকুল রায়ের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করা হয়েছে বলে খবর সূত্রে!
মুকুল রায়ের ঘনিষ্ঠ মহল থেকে জানা গিয়েছে "একটা মামলা হয়েছে, এমন কতই তো হচ্ছে উদ্দেশ্যপ্রনোদিত ভাবে। এভাবে মুকুল রায় কে থামানো যাবেনা।" সূত্রের খবর তৃণমূলকর্মী মৃণাল সিংহ রায়ের পরিবারের পক্ষ থেকে মামলা করা হয়েছে।

গ্রেফতারি এড়াতে আগাম জামিনের আবেদন ইতিমধ্যে জানানো হয়েছে মুকুল রায়ের পক্ষ থেকে। ওই তৃণমূল কর্মী মারা যান ২০১৫ সালে! সেই মামলা এখন কেন হল তা নিয়েও প্রশ্ন তুলেছেন মুকুল বাবুর আইনজীবি।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.