Header Ads

খুশির খবর, শিক্ষক নিয়োগের জোড়া মেধাতালিকা প্রকাশিত হবে খুব দ্রুত।

নজরবন্দি ব্যুরো: একাধিক কারণে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া ঝুলে থাকলেও এই মাসের শেষের দিকে খুলতে পারে কম করে ১২ হাজার চাকরী প্রার্থীর ভাগ্য।
সব কিছু ঠিক থাকলে সামনের সপ্তাহে শিক্ষক নিয়োগের জোড়া চূড়ান্ত মেধা তালিকা প্রকাশ হতে পারে।
সূত্রের খবর অনুযায়ী জানুয়ারির শেষ কিংবা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের দিকে নবম-দশম শ্রেণীর চূড়ান্ত তালিকা প্রকাশ পেতে পারে।

সূত্রের দাবি, যে কোনোও দিন রাতে কমিশনের ওয়েবসাইটে এই তালিকা প্রকাশ করা হবে।
স্কুল পর্যবেক্ষকদের রিপোর্ট অনুযায়ী শূণ্য পদের চূড়ান্ত তালিকাও পর্ষদ তৈরী করে ফেলেছে বলে খবর সূত্রের।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.