Header Ads

নিয়োগ থেকে ডিএ, টাকা নেই। এবার থেকে এলাকা চালাবে ক্লাব! অনুদান সহ দায়িত্ব দিলেন মুখ্যমন্ত্রী!

নজরবন্দি ব্যুরোঃ নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে আজ খেলাশ্রী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনের অনুষ্ঠানে রাজ্যের ক্লাবগুলিকে বিশেষ গুরুত্ব দেওয়ার কথা জানান মমতা। তিনি বলেন, এবার থেকে প্রতিটি এলাকার চালাবে ওই এলাকায় অবস্থিত ক্লাব গুলি।
আগেও বিভিন্ন সময়ে স্থানীয় ক্লাব গুলিকে গুরুত্ব দেওয়ার কথা বলেছেন মুখ্যমন্ত্রী। এদিন ক্লাব গুলিকে বিশেষ গুরুত্ব দেওয়ার পাশাপাশি ৪,৩০০ ক্লাবের হাতে ২ লক্ষ টাকা করে অনুদান তুলে দেন। মানুষের কোনো সমস্যায় প্রশাসনের আগে পাশে এসে দাঁড়ায় স্থানীয় ক্লাব গুলি। বিপদে আপদে ক্লাবের ছেলেরাই ভরসা মানুষের। মানুষের এই ভরসাকে আরও বেশি করে আদায় করার কথা বলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, এভাবেই যুব সমাজকে সাধারণ মানুষের পাশে এসে দাঁড়িয়ে মনুষ্যত্বের মহত্ব প্রমাণ করতে হবে।

ক্লাব তথা যুবসমাজই ধরবে সমাজের হাল! খেলাশ্রী অনুষ্ঠানে কে কে পেলেন বিশেষ সম্মান? পড়ুন...
তবে ক্লাব গুলিকে এই অনুদান দেওয়ার বিষয়টি ভালো চোখে দেখছেন না রাজ্যের মানুষ। রাজ্যের সরকারি কর্মচারীদের ডিএ বকেয়া দিনের পর দিন। আদালতে সেই নিয়ে চলছে মামলা। শিক্ষক নিয়োগ প্রক্রিয়া আটকে রয়েছে বছরের পর বছর। প্রতি ক্ষেত্রেই রাজ্যের তরফে যুক্তি খাড়া করা হয়েছে, টাকা নেই রাজ্যের কাছে। আর সেই কারণেই সমস্যায় রাজ্য সরকার। কিন্তু এখানেই প্রশ্ন উঠছে, রাজ্যের যদি 'ভাঁড়ে মা ভবানি' হয় তাহলে ক্লাব গুলিতে এইভাবে দেদার দান-খয়রাতি করছে কি করে সরকার? তখন টাকা আসছে কোথা থেকে? প্রশ্ন তুলেছে বিরোধীরা।

এক নজরে দেখেনিন কারা পেলেন পুরস্কার
খেল সম্মান- মণিকা সরেন, স্বপ্না বর্মন, ভাস্কর মুখোপাধ্যায়, অরিন্তপ দাশগুপ্ত, ইন্দ্রজিৎ পাল, প্রিয়াঙ্কা রায়, সঙ্গীতা বাঁশফোড়, দেবাশিস সেন, অঙ্কুর দাস, শুভঙ্কর প্রামাণিক, রিমো সাহা
বাংলার গৌরব সম্মান- আশিস মণ্ডল, অপর্ণা ঘোষ, পলাশ নন্দী, মিঠু মুখোপাধ্যায়, মিনতি রায়, তনুময় বসু, তরুণ দে, অভিজিৎ দেবনাথ, রুপালি পাণ্ডে (হালদার), ইনাম উর রহমান, গৌরী ঘোষ, দিলীপ কুমার সেন, ফ্রান্সিস গোমেজ
ক্রীড়া গুরু সম্মান- সুবাস সরকার

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.