Header Ads

হনুমানের বদলা! সূর্যকান্ত মিশ্র কে 'বাঁদর' কটাক্ষ অনুব্রতর!

নজরবন্দি ব্যুরো: বৃহস্পতিবার ডায়মন্ডহারবারে সিপি আই(এম) প্রকাশ্য সমাবেশে সিপি আই(এম) রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র অভিযোগ করেন, ইতিহাস ও পুরাণ গুলিয়ে দেবার চেষ্টা চালাচ্ছে দেশের ও রাজ্যের দুই শাসক দল। এর পরে তিনি বলেন এই রাজ্যে একটা দল রামনবমী পালন করছে। আর মুখ্যমন্ত্রীর একটা হনুমান আছে বীরভূমে!
তিনি বলছেন এই রাজ্যে তিনি নাকি হনুমান পুজো করবেন। 'মুখ্যমন্ত্রীর হনুমান' বলতে সূর্যকান্ত মিশ্র বীরভূমের তৃণমূলের দোর্দণ্ড প্রতাপ নেতা অনুব্রত মণ্ডলকেই বুঝিয়ে ছিলেন বলে মনে করেন রাজনৈতিক বোদ্ধারা। কেননা সদ্য অতীতে অনুব্রত মণ্ডলই বলেছিলেন তিনি হনুমান পুজো করবেন।
আর এই খবর শুনেই হাসি মুখে অনুব্রত মণ্ডল বলেন, সূর্য বাবু ডাক্তার কিনা আমার সন্দেহ আছে। একজন ডাক্তার কোন লোককে হনুমান বলতে পারেন না। তিনি বাঁদর হলেই তবে হনুমানের কথা মুখে এনেছেন।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.