Header Ads

শুরু পঞ্চায়েত ভোটের কাউন্টডাউন। এক্ষুনি ভোট হলে বিপুল জয় হবে তৃণমূলের বলছে সমীক্ষা!!

নজরবন্দি ব্যুরো:সামনেই পঞ্চায়েত নির্বাচন। না...এই কথা না বলে এবার বলতে হবে, পঞ্চায়েত ভোটের দামামা বেজে গেলো।
পঞ্চায়েত ভোট নিয়ে স্পষ্ট জানিয়ে দিলেন পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়।
তিনি জানিয়েছেন, সঠিক সময়ে রাজ্যে পঞ্চায়েত ভোট হবে। মে-জুন মাস নাগাদ হবে পঞ্চায়েত ভোট। কিন্তু এই বিষয়ে চুড়ান্ত ঘোষণা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কত দফায় এই বারের ভোট হবে, তা নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন এই প্রবীণ নেতা।
নবান্ন সূত্রে খবর, এক সমীক্ষার রিপোর্ট অনুসারে, এই মুহূর্তে রাজ্যে ভোট হলে বিপুল ভাবে এগিয়ে যাবে তৃণমূল কংগ্রেস। আর সেই কথা মাথায় রেখে নির্বাচনের দিনক্ষণ ঠিক করে ফেলতে মরিয়া নবান্ন।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.