Header Ads

ধর্ষনের হুমকি, তলোয়ার নিয়ে হামলার অভিযোগ তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে! আহত একাধিক।

নজরবন্দি ব্যুরো: এবার তলোয়ার সহ আগ্নেয়াস্ত্র নিয়ে স্থানীয় বাসিন্দাদের উপর হামলার অভিযোগ উঠল শ্রবণ সাউ নামে এক তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। মহিলাদের ধর্ষনের হুমকিও দিয়েছেন বলেও অভিযোগ তার বিরুদ্ধে। বার্নপুরের নরসিংহবাদ এলাকার ঘটনা। সূত্রের খবর এই হামলায় আহত হয়েছেন একাধিক মানুষ। স্থানীয় বাসিন্দারা অভিযুক্ত কাউন্সিলরকে গ্রেপ্তারের দাবিতে হীরাপুর থানায় বিক্ষোভ দেখান। কিন্তু তাদের অভিযোগ, অভিযুক্ত কে গ্রেফতার করা তো দুরের কথা উলটে শ্রবন কেই নাকি নিরাপত্তা দিচ্ছে পুলিশ!
ঘটনার সূত্রপাত সরস্বতী প্রতিমা নিরঞ্জন কে কেন্দ্র করে। এই নিরঞ্জনের সময় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন আসানসোল পৌরনিগমের ৭৭ নম্বর ওয়ার্ডের শাসক দলের কাউন্সিলর শ্রবণ সাউ। বৃহস্পতিবার রাতে কথা কাটাকাটির পর গত সন্ধায় দলের অফিসে আসতে বলেন এলাকার বাসিন্দাদের। অভিযোগ, বাসিন্দারা কাউন্সিলরের বাড়িতে গেলে কথা কাটাকাটি শুরু হয় আবার আর তারপরই কাউন্সিলর উত্তেজিত হয়ে নাকি তাঁদের উপর তলোয়ার দিয়ে হামলা চালান!!

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.