Header Ads

২-২ গোলে ড্র! ধৈর্য হারালেন ইস্টবেঙ্গল সমর্থকরা।

নজরবন্দি ব্যুরো: ২০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের ৩ নম্বরে রয়েছে ইস্টবেঙ্গল। খাতায় কলমে এখনও
ইস্টবেঙ্গলের সুযোগ থাকছে আই লিগ চাম্পিয়ন হবার।খালিদ জামিল জানিয়েছেন সমর্থকরা যেন তার উপর আস্থা না হারায়। মিনার্ভা পাঞ্জাবের বিরুদ্ধে ২-২ গোলে ড্র করেছে ইস্টবেঙ্গল।

কোচের অভয়দানেও অবশ্য ক্ষোভ মিটছে না।এদিন বারাসতে ইস্টবেঙ্গলের সমর্থকরা বিক্ষোভ দেখায়। সমর্থকদের ক্ষোভের আগুন থেকে বাদ গেলেন না কর্মকর্তা থেকে কোচ কেউই।খালিদ জামিল ইস্টবেঙ্গলে এসেছিলেন রঙিন স্বপ্ন দেখিয়ে। কিন্তু মরশুমের এই মুহূর্তে যা অবস্থা স্বপ্ন অনেকটা ধূসর। সমর্থকরা বিক্ষোভ দেখিয়ে জানতে চান কেন তাঁদের হৃদয়ের ক্লাবকে এইভাবে নষ্ট করে দিচ্ছেন ক্লাব কর্ম- কর্তারা।

অপরদিকে বিদ্রোহের পরেও খালিদ ছাড়াও পেনাল্টি মিস করা কাটসুমি জানিয়েছেন যা ভুল তাঁরা করছেন তার দায় তাঁদের নিজেদের। সমর্থকরা যেন তাঁদের ওপর আস্থা না হারান বলেও তিনি আবেদন করেন। তবে খালিদই হোক বা কাটসুমি তাঁদের কথায় যে আর সমর্থকরা আস্তা পাচ্ছেনা তা বোঝাই যাচ্ছে।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.