Header Ads

চাকরি দিন অথবা স্বেচ্ছামৃত্যুর অনুমতি! উচ্চপ্রাথমিকের বঞ্চনা নিয়ে মন্ত্রীর দ্বারস্থ হবু শিক্ষকরা।

অঞ্জন বল, বালুরঘাটঃ অবিলম্বে আপার প্রাইমারীতে শিক্ষক পদে নিয়োগের দাবিতে উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের রাষ্ট্রমন্ত্রী বাচ্চু হাসদার নিকট স্মারকলিপি প্রদান করল পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকুরিপ্রার্থী মঞ্চ। আজ দক্ষিন দিনাজপুর জেলার তপনে মন্ত্রীর বাসভবনে গিয়ে এই চাকরীপ্রার্থীরা দেখা মন্ত্রীর সাথে দেখা করে তাঁর হাতে তাদের দাবি পত্র তুলে দেন যাতে মাননীয়া মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে তাদের নিয়োগ দ্রুততার সাথে করা সম্ভব হয়। রাষ্ট্রমন্ত্রী বাচ্চু হাসদা তাঁদের জানান বিষয়টি তাঁর দফতরের সাথে যুক্ত নয় তবুও তিনি বিষয়টি যথাস্থানে তুলে ধরবেন।
অপরদিকে মন্ত্রীর নিকট স্মারকলিপি জমা দিয়ে বাইরে বেড়িয়ে এসে পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকুরিপ্রার্থী মঞ্চের এক সদস্যা সংবাদমধ্যমকে জানান দীর্ঘ ৭ বছরের অবহেলা ও বঞ্চনা আপার প্রাইমারি চাকরি প্রার্থী রা আর সহ্য করতে পারছে না। তাদের অভিযোগ প্রথম ফর্ম ফিলাপ হয় ফ্রেব্রুয়ারী ২০১৪ সালে তারপর টেট পরীক্ষা হয় ২০১৫ আগষ্ট মাসে, সেই টেটের রেজাল্ট বের হয় সেপ্টম্বরে২০১৬ সালে। মেরিট লিস্ট অনুযায়ী ইন্টারভিউ শুরু হয় জুলাই ২০১৯ এ। এরপর প্রভিশনাল মেরিট লিস্ট বের হয় কোর্ট অর্ডারে ০৪/১০/২০১৯ তারিখে। তারপর SSC কমিশন কোর্ট অর্ডার ভিত্তিতে ২১ দিন ধরে অভিযোগ নেন ২০১৯ এর ৫ থেকে ২৫ অক্টেবরে। তাদের অভিযোগ এরপর থেকে দীর্ঘ সাত মাস কেটে গেলেও তাদের কাছে এখন ও সেই নিয়োগ অধরাই রয়ে গেছে। তাদের আরও অভিযোগ চাকরি না পেয়ে হতাশ হয়ে আপার প্রাইমারি চাকরি প্রার্থী দের মধ্যে আজ কেউ কেউ আত্মহত্যা পর্যন্ত করে ফেলেছে।
আবার অনেকেই টোটো,ভ্যান চালিয়ে ও চানাচুর বিক্রি করে দিন অতিবাহিত করছে ।আমাদের কাছে কোনো কাজ ছোট নয়।তবু আমাদের যোগ্যতা অনুযায়ী আজন্ম লালিত শিক্ষকতার স্বপ্ন কে বাস্তবায়িত করার দাবি কখনও অন্যায় নয়,বরং ন্যায্য ।আমরা জানি মানবসম্পদের যথাযথ ব্যবহারের ফলেই একটা দেশ, জাতি সামনের দিকে এগিয়ে যেতে পারে ।কিন্তু এক্ষেত্রে যে যে কাজে পারদর্শী তাকে সেই কাজ দিতে রাজ্য সরকার ব্যর্থ । স্কুল সার্ভিস কমিশনের অনীহার জন্য আজ আমরা ৭ বছর নরক যন্ত্রণা ভোগ করছি। এখন পরিস্থিতি যাই ই থাকুক না কেন আমাদের সমস্যা টা কিন্তু সুদীর্ঘ কালের দিনকে ঠেলে দেওয়া হচ্ছে তা বুঝে ওঠা একপ্রকার দায় হয়ে পড়েছে আমাদের কাছে ।তাই আমরা আমাদের ন্যায্য দাবিতে যেকোনো পর্যায়ের আন্দোলনে যেতে প্রস্তুত ।আমাদের এই অসহনীয় ও অবর্ণনীয় যন্ত্রণা থেকে মুক্তি পেতে রাজ্য সরকার ও স্কুল সার্ভিস কমিশনের কাছে দাবি জানাচ্ছি দ্রুত কেস নিষ্পত্তি করে স্বচ্ছভাবে ও গেজেট মেনে আমাদের নিয়োগ দিন।পাশাপাশি রাজ্যের শিক্ষা ব্যবস্থা কে সচল রাখার দায়িত্ব নিন বলে তারা দাবি জানান।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.