করোনার ওষুধ প্রথম দফায় পাচ্ছে মহারাষ্ট্র,দিল্লি সহ ৫ রাজ্য। আমাদের রাজ্য কবে পাবে? জেনে নিন
নজরবন্দি ব্যুরো: কোভিড-১৯-এর পরীক্ষামূলক ওষুধ রেমডিসিভির তৈরি এবং তা বাজারজাত করার অনুমতি দেশে রয়েছে হায়দরাবাদের ওষুধ কোম্পানি হেটেরো-র। সেই কাজে নেমেই প্রথম দফায় ২০,০০০ ওষুধের পাতা মহারাষ্ট্র এবং দিল্লি সহ পাঁচ রাজ্যে পাঠিয়েছে হেটেরো। মহারাষ্ট্র এবং দিল্লিই সব থেকে করোনা-আক্রান্ত। তাছাড়া গুজরাট, তামিল নাড়ু এবং যে রাজ্যে এই কোম্পানি আছে সেই তেলঙ্গানাই প্রথম দফার ওষুধ পাবে। তারপরের দফা যাবে কলকাতা, ভোপাল, ইনদওর, লখনউ, পাটনা, ভূবনেশ্বর, রাঁচি, বিজয়ওয়াড়া, কোচি, ত্রিভানদ্রাম এবং গোয়ায়। শুধু সরকারি হাসপাতাল এবং সরকারের তরফেই মিলবে এই ওষুধ বলে জানিয়েছেন হেটেরো-র এমডি বংশীকৃষ্ণ বান্দি। হেটেরো গ্রুপের চেয়ারম্যান ডক্টর পার্থ সারথি রেড্ডি জানিয়েছেন, ড্রাগ কন্ট্রোলের অনুমোদনের পরে এই ওষুধের সেফটি ট্রায়াল করা হয়েছে।
ল্যাবরেটরি টেস্টের পরেই করোনা রোগীদের উপর কম ডোজে প্রয়োগ করে দেখা হয়েছে। ড্রাগ কন্ট্রোলের নির্দেশিকায় বলা হয়েছে, করোনা পরীক্ষায় টেস্ট রিপোর্ট পজিটিভ এসেছে এমন রোগী, হাসপাতালে ভর্তি সঙ্কটাপন্ন রোগীর চিকিত্সা য় জরুরি ভিত্তিতে এই ওষুধের প্রয়োগ করা যাবে। তবে রোগীর শারীরিক অবস্থা ও আনুসঙ্গিক অন্যান্য বিষয় খতিয়ে দেখে তারপরেই। হেটেরো গ্রুপ জানিয়েছে, অন্তত ২০ হাজার ভায়াল তৈরি হচ্ছে কোভিফোরের।

No comments