রাজ্যে ট্রেন পরিষেবা শুরু হতে পারে জুলাই থেকে!
নজরবন্দি ব্যুরো: রাজ্যের সম্মতি পেলেই জুলাই থেকে রাজ্যে ছুটবে লোকাল ট্রেন। এমন খবর পাওয়া গিয়েছে রেল সূত্রে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশিকা অনুযায়ী আগামী ৩০ জুন পর্যন্ত সারা দেশে শহরতলির লোকাল ট্রেন এবং অন্যান্য নিয়মিত মেল এক্সপ্রেস ট্রেন বন্ধ রাখার কথা বলা হয়েছে। সরকারি নির্দেশিকা এলেই যাতে দ্রুত রেল পরিসেবা শুরু করা যায় সেই কথা মাথায় রেখে শিয়ালদহ এবং হাওড়া ডিভিশনে লোকাল ট্রেন চালানোর প্রাথমিক প্রস্তুতি সেরে রাখা হচ্ছে।
রেলের এক কর্তা এই প্রসঙ্গে বলেন, "ট্রেন চালানোর নির্দিষ্ট দিনক্ষণ এখনও ঘোষণা হয়নি। রাজ্য সরকার এবং রেল মন্ত্রকের নির্দেশ পেলে যাতে দ্রুত পরিষেবা শুরু করা যায় তার প্রস্তুতি সেরে রাখা হয়েছে।"
শিয়ালদহ ডিভিশনের প্রতি দিন প্রায় পঞ্চাশ লক্ষ যাত্রী যাতায়াত করেন। হাওড়াতে ওই সংখ্যা ২০ লক্ষের বেশি। স্বাভাবিক অবস্থায় কোন স্টেশনে যাত্রীসংখ্যা কেমন থাকে, সে সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করে রেলরক্ষী বাহিনী ভিড় নিয়ন্ত্রণের কাজে ব্যবহার করা হবে বলে পরিকল্পনা করা হচ্ছে বলে রেল সূত্রে জানা গিয়েছে।

No comments