Header Ads

রাজ্যের সমস্ত হাসপাতালে ভর্তি নিতে হবে করোনা রোগী; নির্দেশ না মানলে কড়া ব্যবস্থা নেবে সরকার

নজরবন্দি ব্যুরো: রাজ্যে দ্রুত গতিতে বেড়ে চলেছে মারণ করোনা ভাইরাসের সংক্রমণ। এই ভাইরাসের সংক্রমণ রুখতে ব্যর্থ সরকার। শেষ পাওয়া খবর অনুসারে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে সংক্রামিত হয়েছেন ৩৭০ জন। নতুন ৩৭০ জন আক্রান্ত কে নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৭২৮ জন। এদিনের বুলেটিনে রাজ্য সরকার জানিয়েছেন সার্বিক ভাবে গত ২৪ ঘণ্টায় মৃত্যু বেড়েছে আরও ১১ টি। যা নিয়ে রাজ্যে করোনা ভাইরাসে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৮০। অন্যদিকে গত ২৪ ঘণ্টার সুস্থ হয়ে উঠেছেন ৫৩১ জন। এদিনের ৫৩১ জন কে নিয়ে রাজ্যে এখন পর্যন্ত মোট সুস্থ হয়ে উঠেছেন ৯ হাজার ২১৮ জন। এখন রাজ্যে চিকিৎসাধীন রয়েছেন ৪ হাজার ৯৩০ জন। গতকালের থেকে চিকিৎসাধীন আক্রান্তের সংখ্যা এদিন কমেছে ১৭২ জন। আজকের ৫৩১ জন সুস্থ হওয়ার ঘটনায় ৬২ শতাংশের বেশি করোনা রোগীকে সুস্থ করে তোলার নজির গড়ল রাজ্য। রাজ্যে এখন সুস্থতার হার ৬২.৫৮ শতাংশ। রাজ্য সরকারের তথ্য অনুযায়ী গত ২৪ ঘণ্টায় টেস্ট হয়েছে ৯ হাজার ৪২৩ টি।


এমন সময় কড়া সিদ্ধান্তের কথা জানিয়ে দিল স্বাস্থ্য ভবন। বিজ্ঞপ্তি জারি করে স্বাস্থ্য ভবনের তরফে জানান হয়েছে, করোনা সংক্রান্ত বিশ্বমারি সময়ে কোনও রোগীকে কোন সরকারি বা বেসরকারি  হাসপাতাল ফেরাতে পারবে না। ভর্তি নেওয়া হবে না বা চিকিৎসা করা হবে না এমন কথা কিছুতেই বলতে পারবে না। অর্থাৎ ফিরিয়ে দিতে পারবে না রাজ্যের কোনও হাসপাতাল।
সরকারি কোনও হাসপাতাল রোগী ফিরিয়ে দিলে সেখানকার সংশ্লিষ্ট বিভাগীয় প্রধান থেকে শুরু করে যারা সেদিন দায়িত্বে থাকবেন তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। এমনকি সার্ভিস রুল অনুযায়ী আরও কড়া ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। 

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.