পুরীর রথযাত্রার উপর শীর্ষ আদালতের স্থগিতাদেশ নিয়ে বিস্ফোরক মন্তব্য পুরীর শঙ্করাচার্যের
নজরবন্দি ব্যুরোঃ করোনা আবহে দেশের কোথাও কোনও জমায়েত নয়। এমনকী ধর্মীয় সমাবেশেও জারি নিষেধাজ্ঞা। তাই পরিস্থিতি বিবেচনা করেই সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল, এবছর পুরীতে রথযাত্রায় কোনও জনসমাগম হবে না। কোনও আড়ম্বর নয়, স্রেফ নিয়ম মেনেই হবে এবছরের রথযাত্রা উত্সব। কিন্তু শীর্ষ আদালতের এই রায় না পসন্দ পুরীর রাজার। তিনি ওড়িশার মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে সুপ্রিম কোর্টের ওই রায় পুনর্বিবেচনার আবেদন করার কথা বললেন। রাজা গজপতি দিব্যসিংহ দেবের বক্তব্য, যে কোনও পরিস্থিতিতেই রথযাত্রা বন্ধ হওয়া কাম্য নয়। তাই সুপ্রিম কোর্টের রায় যেন পুনর্বিবেচনা করার কথা বলে ওড়িশা সরকার। অপর দিকে রথ যাত্রা নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ তুললেন পুরীর শঙ্করাচার্য স্বামী নিশ্চলানন্দ সরস্বতী।
তাঁর অভিযোগ করোনা সংক্রমণকে ছুঁতো হিসেবে দেখিয়ে পরিকল্পনা করে রথযাত্রা আটকানোর চেষ্টা চলছে। গত ২০০ বছরে প্রথমবার এমন ঘটনা ঘটতে চলেছে। রথযাত্রায় জনসমাগম থেকে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা থেকেই অনুমতি দিতে রাজি হয়নি শীর্ষ আদালত।শীর্ষ আদালত রথযাত্রার উপরে স্থগিতাদেশ জারি করার পরে পুরীর শঙ্করাচার্য বলেছিলেন, 'রথযাত্রা বাতিল করার সিদ্ধান্ত সঠিক নয়। সুপ্রিম কোর্ট দেবতাদের রথে তোলার অনুমতি দিতেই পারত। তবে ভক্তদের সমাগমে নিষেধাজ্ঞা জারি করে শুধুমাত্র সেবাইত এবং পুলিশকে উপস্থিতিতে রথযাত্রার আয়োজন করা যেত। গোটা অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার করা যেত।'

No comments