লকডাউন নিয়ম অমান্য, জরিমানার কবলে রবিন সিং
নজরবন্দি ব্যুরো : লকডাউন নিয়ম অমান্য করেই এবার জরিমানার কবলে রবিন সিং। পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী, ৫৬ বছরের তারকা ক্রিকেটার নিজের গাড়ি করে আদিয়ার থেকে উঠানডি সবজি কিনতে বেরিয়েছিলেন। রাস্তাতেই লকডাউন অমান্য করার কারণে তাঁকে আটক করে পুলিশ।তবে ওই পুলিস আধিকারিক আরও জানিয়েছেন,যে রবিন সিংয়ের গাড়ি আটক করা হলেও তাঁর ব্যবহার খুব ভালো ছিল। তিনি অত্যন্ত বিনয়ী ছিলেন এবং কোনও তর্ক করেননি।
পুলিসের তরফ থেকে যা আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে ,তা মেনে নিয়েছেন। একইসঙ্গে ভবিষ্যতে যাতে এরকম ঘটনা না ঘটে সে দিক থেকে তিনি সতর্ক থাকবেন বলেও জানিয়েছেন। কিন্তু দেশের প্রাক্তন ক্রিকেটার সব জেনেও কেনও এই ভুল করতে গেলেন তা নিয়ে উঠছে প্রশ্ন।

No comments