Header Ads

লাদেন একজন শহীদ, পার্লামেন্টে দাড়িয়ে সাফ জানালেন পাক প্রধান মন্ত্রী ইমরান খান।

নজরবন্দি ব্যুরো:বৃহস্পতিবার জাতীয় সংসদে দাঁড়িয়ে পাক প্রধানমন্ত্রী ইমরান খান সাফ বলেন,ওসামা বিন লাদেন একজন শহিদ। আমেরিকার লড়াইয়ে যোগ দিয়ে ভুল করেছে পাকিস্তান।মার্কিন স্বার্থ রক্ষায় ইসলামাবাদকে কোটি কোটি ডলার দান করে এসেছে ওয়াশিংটন।তবে মার্কিন মসনদে বসে সেই ভিক্ষায় লাগাম টেনেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

 ফলে ইসলামাবাদ-ওয়াশিংটন সম্পর্কে বরফ আরও জমাট বেঁধেছে। বৃহস্পতিবার সেই বিষয় আরও স্পষ্ট করে পার্লামেন্টে দাঁড়িয়ে ইমরান বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমেরিকার লড়াইয়ে প্রাণ দিয়েছেন ৭০ হাজার পাকিস্তানি।ওই যুদ্ধে আমাদের অংশগ্রহণ উচিত হয়নি। আল কায়দার প্রতিষ্ঠাতা ওসামা বিন লাদেন একজন শহিদ।এদিকে, ইমরানের মন্তব্য প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে তুমুল জল্পনা। খোদ পাক নাগরিকদের একাংশই রীতিমতো সমালোচনায় মুখর হয়েছেন।তবে বিশ্লেষকদের একাংশের মতে, আমেরিকাকে চাপে ফেলতেই উদ্দেশ্য প্রণোদিতভাবেই এই মন্তব্য করেছেন ইমরান।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.