প্রধানমন্ত্রীর বক্তব্যের ভূল ব্যাখ্যা করে সেনার মনোবল ভাঙার চেষ্টা হচ্ছে! বিবৃতি কেন্দ্রের।
নজরবন্দি ব্যুরোঃ লাদাখ সীমান্ত যুদ্ধে শহিদ হয়েছেন ২০ ভারতীয় জওয়ান, সীমান্তের বেড়া টপকে চিন ঢুকে পড়েছে ভারতের ভূখন্ডে এই নিয়ে জোরদার বিতর্ক চলছে দেশ জুড়ে; চলছে চিনা দ্রব্য বর্জনের হিড়িক। দেশজুড়ে উত্তপ্ত সোশ্যাল মিডিয়া, অন্যদিকে ভারতীয় বায়ুসেনা সজ্জিত হচ্ছে যুদ্ধের জন্যে। এরই মাঝখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানান,"আমাদের কোনও পোস্ট দখল হয়নি। বা কেউ আমাদের সীমান্ত টপকে দেশের মধ্যে ঢুকেও পড়েনি।"
প্রধানমন্ত্রীর এই মন্তব্যে বিতর্ক সৃষ্টি হয়েছে যদি চিন ভারতীয় সীমানা অতিক্রম না করে তাহলে যুদ্ধ হল কেন আর ২০ জন জওয়ান শহিদ হলেন কিভাবে? তাহলে ভারতের সেনারাই কি চিনের সীমানায় ঢুকে পড়েছিল? প্রশ্ন উঠছে অন্য বিষয় নিয়েও, কেন্দ্র জানিয়ে ছিল চিনের হাতে ভারতের কোন সেনা বন্দি নেই এদিকে চিন ৩ জন অফিসার সহ ১০ জন জওয়ান কে ভারতের হাতে ফিরিয়ে দিয়েছে! তাহলে কেন্দ্র কি দেশবাসীকে ভুল তথ্য দিচ্ছিল! পাশাপাশি প্রধানমন্ত্রী গতকাল কার্যত চিনা বিদেশ মন্ত্রকের বক্তব্য কে ১০০% সমর্থন জানিয়েছেন। চিনা বিদেশ মন্ত্রক জানিয়েছিল চিনের কোন সেনা ভারতে ঢোকেনি, গতকাল ভারতের প্রধানমন্ত্রীও একই কথা বলেছেন। কংগ্রেস নেতা রাহুল গান্ধী অভিযোগ করেছেন, আগ্রাসনের সামনে মাথা নত করে দেশের মাটি চিনাদের হাতে তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।তাঁর প্রশ্ন, যে জমির জন্য বিবাদ হচ্ছে, সেটা যদি চিনেরই সম্পত্তি হয়, তাহলে ভারতের সেনা জওয়ানদের প্রাণ কেন দিতে হল? কোথায় শহিদ হলে তাঁরা? প্রধানমন্ত্রীর বক্তব্যে এতটা বিতর্কের ঝড় উঠবে তা আন্দাজ করতে পারেননি স্বয়ং প্রধানমন্ত্রীও।
এদিন কেন্দ্র প্রধানমন্ত্রীর বক্তব্যে যে 'ড্যামেজ' তৈরি হয়েছে তা কন্টড়োলের চেষ্টায় নামল। কেন্দ্র বিবৃতি দিয়ে জানিয়েছে, উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রধানমন্ত্রীর মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে। প্রধানমন্ত্রী স্পষ্টভাবে বলেছেন, যারা আমাদের জমিতে হানা দিয়েছিল, তাদের উচিত শিক্ষা দিয়েছেন আমাদের জওয়ানরা। সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ পূরণ করতেই প্রধানমন্ত্রীর বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হচ্ছে। সরকারি বিবৃতিতে বলা হয়েছে, সীমান্তে আমাদের সাহসী জওয়ানরা যখন লড়াই করছেন তখন অযথা বিতর্ক সৃষ্টি করে তাঁদের মনোবলে আঘাত হানার চেষ্টা করা হচ্ছে।"

No comments