"উনি শুধু ফেকু নন ফট্টুও বটে..." লাদাখ ইস্যুতে মোদিকে নজিরবিহীন আক্রমণ কানহাইয়ার! #Exclusive
নজরবন্দি ব্যুরোঃ লাদাখ সীমান্ত যুদ্ধে শহিদ হয়েছেন ২০ ভারতীয় জওয়ান, চিনের পক্ষে মৃত্যু হয়েছে ১৫ জনের; শোকস্তব্ধ পুরো দেশ। সীমান্তের বেড়া টপকে চিন ঢুকে পড়েছে ভারতের ভূখন্ডে এই নিয়ে জোরদার বিতর্ক চলছে দেশ জুড়ে; চলছে চিনা দ্রব্য বর্জনের হিড়িক। দেশজুড়ে উত্তপ্ত সোশ্যাল মিডিয়া, অন্যদিকে ভারতীয় বায়ুসেনা সজ্জিত হচ্ছে যুদ্ধের জন্যে। এরই মাঝখানে ভারতের সীমানা পেরিয়ে চিন সেনারা ঢুকে পড়েছে ভারতীয় ভূখন্ডে এই বিতর্কে ইতি টানলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
গতকাল সর্বদলীয় বৈঠকে মোদি জানান,"আমাদের কোনও পোস্ট দখল হয়নি। বা কেউ আমাদের সীমান্ত টপকে দেশের মধ্যে ঢুকেও পড়েনি।" পাশাপাশি তিনি আরও বলেন "লাদাখে আমাদের ২০ জন বীর জওয়ান শহিদ হয়েছেন। কিন্তু, তার আগে তাঁরা ভারত মাতার দিকে যারা চোখ তুলে তাকিয়ে ছিল তাদের চরম শিক্ষাও দিয়েছে।" অন্যদিকে প্রধানমন্ত্রীর এই মন্তব্যে বিতর্ক সৃষ্টি হয়েছে যদি চিন ভারতীয় সীমানা অতিক্রম না করে তাহলে যুদ্ধ হল কেন আর ২০ জন জওয়ান শহিদ হলেন কিভাবে? তাহলে ভারতের সেনারাই কি চিনের সীমানায় ঢুকে পড়েছিল? প্রশ্ন উঠছে অন্য বিষয় নিয়েও, কেন্দ্র জানিয়ে ছিল চিনের হাতে ভারতের কোন সেনা বন্দি নেই এদিকে চিন ৩ জন অফিসার সহ ১০ জন জওয়ান কে ভারতের হাতে ফিরিয়ে দিয়েছে! তাহলে কেন্দ্র কি দেশবাসীকে ভুল তথ্য দিচ্ছিল! পাশাপাশি প্রধানমন্ত্রী গতকাল কার্যত চিনা বিদেশ মন্ত্রকের বক্তব্য কে ১০০% সমর্থন জানিয়েছেন।
চিনা বিদেশ মন্ত্রক জানিয়েছিল চিনের কোন সেনা ভারতে ঢোকেনি, গতকাল ভারতের প্রধানমন্ত্রীও একই কথা বলেছেন। এবার প্রধানমন্ত্রীর এই ধরনের মন্তব্য নিয়ে তোপ দাগলেন কানহাইয়া কুমার। মোদি কে আক্রমন করে তিনি ট্যুইট করেছেন "ঘরে ঢুকে মেরে আসব প্রতিশ্রুতি দিয়ে ভোটে জিতে আসার পর যখন ২০ জন সেনা শহিদ হল তখন উনি বলছেন ঘরে কেউ ঢোকেনি, উনি শুধু ফেকু নন ফট্টুও"
দেখুন ট্যুইটারে ঝড় তোলা সেই ট্যুইট

"घर में घुसकर मारूंगा" कहकर सत्ता में आने वाला हमारे 20 जवानों की शहादत के बाद कह रहा है कि "घर में कोई घुसा ही नहीं"— Kanhaiya Kumar (@kanhaiyakumar) June 20, 2020
ये फेंकू ही नहीं, फट्टू भी है।

No comments