Header Ads

“রণদেব আমার জীবনে করোনা ভাইরাস” বিস্ফোরক দিন্দা

নজরবন্দি ব্যুরোঃ গত কালই বাংলা ছেড়ে অন্য রাজ্যে খেলার কথা ঘোষণা করেন বাংলার তারকা পেসার অশোক দিন্দা। আর আজ এক সাক্ষাৎকারে দিন্দা জানান বোলিং কোচ রণদেব বসুর জন্যই তিনি বাংলা ছাড়ছেন। তিনি বলেন 'রণদেব বসু আমার জীবনে করোনা ভাইরাসের মতো। ওর জন্যই এই দিনটা দেখতে হচ্ছে। আমি ঠিক করেছিলাম, রণদেব কোচ থাকলে বাংলার হয়ে আর খেলছি না। সিএবি এবারও ওকে কোচ রেখে দিয়েছে। সুতরাং, বাংলার হয়ে মাঠে নামার আর প্রশ্নই নেই। এখানে ক্রিকেটারদের থেকে কোচেদের জন্য দরদ বেশি। কোচেদের সঙ্গে চুক্তি করা হয়।

 ক্রিকেটারদের সঙ্গে নয়। আমরা শুধু ম্যাচ ফি টুকুই যা পাই।' অপরদিকে তার বাংলা ছাড়ার খবরে বাংলার কোচ অরুণ লালের সাফ জবাব, "বড় ক্রিকেটার হলেই হয় না। সবার আগে ডিসিপ্লিন হতে হবে। টিমম্যান না হলে তার দলে কোনও জায়গা নেই। দলের বোলিং কোচের সঙ্গে ও যা আচরণ করেছে তা মেনে নেওয়া যায় না। ওরকম আচরণের পরেও দিন্দা ক্ষমা চায়নি। দিন্দাকে ছাড়া রঞ্জিতে আমার দলের বোলাররা যা পারফর্ম করেছে তা ঈর্ষণীয়। দিন্দা যেখানেই খেলতে যাক, ওর জন্য শুভ কামনা রইল।" প্রসঙ্গত গত মরসুমে রণদেবের সাথে ঝামেলার জেরেই দল থেকে বাদ পড়তে হয় দিন্দাকে।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.