Header Ads

জুলাইতে CBSE-এর ফল প্রকাশ!

নজরবন্দি ব্যুরো: আগেই বাতিল হয়েছে পরীক্ষা। এর পরে পরীক্ষার ফলাফল প্রকাশ করা নিয়ে প্রশ্ন ওঠে। এদিন কেন্দ্রীয় সরকার আদালতে জানিয়ে দেয় ফলাফল প্রকাশে কোনও সমস্যা হবে না। শুক্রবার শীর্ষ আদালতে কেন্দ্র জানিয়েছে, হয়ে যাওয়া পরীক্ষা ও অন্তর্বর্তীকালীন সমীক্ষার উপরে ভিত্তি করে বাকি পরীক্ষায় নম্বর দেওয়া হবে। কেন্দ্রের এই সিদ্ধান্ত মেনে নিয়েছে শীর্ষ আদালতও। ফলে এবার এভাবেই ফলাফল তৈরি করে জুলাইয়ের মাঝামাঝি প্রকাশ করা হবে।

পরীক্ষার ফলাফল জুলাইয়ের ১৫-২০ তারিখ নাগাদই প্রকাশ হয়ে যাবে বলেই শুক্রবার সুপ্রিম কোর্টে জানিয়েছেন সলিসিটার জেনারেল। উল্লেখ্য, গতকালই সুপ্রিম কোর্টে কেন্দ্রীয় সরকার জানিয়েছিল, বাকি ৩ পরীক্ষা অভিভাবক ও ছাত্ররা না চাইলে করা হবে না। মোটামুটি তা বাতিল করা হল। যদি কেউ চান তাহলে পরিস্থিতি দেখে সিদ্ধান্ত নেওয়া হবে। কিন্তু এই পরীক্ষার নম্বর কীভাবে দেওয়া হবে, তা নিয়ে জানতে চেয়েছিল সুপ্রিম কোর্ট। 

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.