Header Ads

৩১ জুলাই পর্যন্ত কি কি পরিষেবা মিলবে না দেখে নিন এক নজরে

নজরবন্দি ব্যুরো : রাজ্যজুড়ে লকডাউনের মেয়াদ বাড়ানো হয়েছে ৩১ জুলাই। আনলকের প্রথম পর্যায়ে রাজ্যে বেশ কিছু ক্ষেত্রে ছাড় মিলেছে। সরকারি- বেসরকারি সংস্থা, ধর্মীয় স্থান, শপিং মল, রেস্তরাঁ, ব্যবসা- বাণিজ্য ইত্যাদি ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে। কিন্তু ভাবে লকডাউনের মেয়াদ বাড়ানোর পর ৩১ জুলাই পর্যন্ত অনেক পরিষেবাই বন্ধ রাখা হবে। জেনে নেওয়া যাক কোন কোন পরিষেবা বন্ধ থাকবে- ১. মেট্রো পরিষেবা বন্ধ থাকবে। আগস্টের আগে চালু হচ্ছে না মেট্রো।
 ২. ১২ আগস্ট পর্যন্ত মেল, এক্সপ্রেস, প্যাসেঞ্জার এবং লোকাল ট্রেন পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে রেল। ৩. শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন, ৩১ জুলাই পর্যন্ত কলেজ-বিশ্ববিদ্যালয়ের পঠনপাঠন বন্ধ থাকবে। ৪. আগষ্টের আগে খুলছে না, থিয়েটার, জিম, সুইমিং পুল, পার্ক, এবং বার। ৫. আগামী মাসেও আন্তর্জাতিক বিমান পরিষেবা চালু হওয়ার সম্ভাবনা নেই। ৬. ক্রিকেট ম্যাচ কবে হবে তাও সঠিক ভাবে বলা যাচ্ছে না। ৬. ধর্মীয় অনুষ্ঠানের ক্ষেত্রেও থাকবে বাধানিষেধ। ৭. কোচিং ক্লাস, কিংবা যে কোন প্রশিক্ষণ কেন্দ্র চালু হবে কি না তাও সঠিকভাবে জানানো হয়নি।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.