চুক্তি লংঘন করেই মে মাস থেকে অতিরিক্ত সেনা মোতায়েন করে চীন, দাবি কেন্দ্রীয় বিদেশমন্ত্রকের
নজরবন্দি ব্যুরো : লাদাখের গালওয়ানে ভারতীয় সেনাবাহিনীর উপর চীনের হামলার পর থেকেই উত্তপ্ত উপত্যকা। কেন্দ্রীয় বিদেশমন্ত্রকের দাবি যুদ্ধবিরোধী চুক্তি লঙ্ঘন করেছিল চীন। দু’দেশের সেনার উচ্চ পর্যায়ের বৈঠকের পরেও চীনা সেনারা ভারতীয় সেনাবাহিনীর উপর হামলা চালায়। বিদেশমন্ত্রক জানিয়েছে, মে মাস থেকেই লাদাখে চিনা সেনা ঘাঁটি গেড়েছিল। বৃহস্পতিবার বিদেশমন্ত্রক একটি বিবৃতি জারি করে জানিয়েছেন, ৬ জুন দুদেশের সেনার উচ্চ পর্যায়ের বৈঠক হয়। বৈঠকে হওয়া চুক্তিতে রাজি হয় ভারত চীন উভয়।
চীনের তরফ থেকে চুক্তির সিদ্ধান্ত মানা হয়নি। বিবৃতিতে আরও বলা হয়েছে, এটা প্রথমবার নয়,অতিতেও এমন ঘটনা ঘটেছে। ১৫ জুনের সংঘর্ষের জন্য একমাত্র চীন দায়ী। তারাই চুক্তি লংঘন করে আগ্রাসী ভঙ্গিতে ভারতীয় সেনাদের উপর হামলা চালায়। মে মাস থেকেই লাদাখে ঘাঁটি গেড়েছিল চিন। এবং সেই সময় থেকেই প্রকৃত নিয়ন্ত্রণরেখার পাশে অতিরিক্ত সেনা মোতায়েন করে চীন। এবং অস্ত্রশস্ত্র মজুত করেছিল। ১৯৯৩ সালে প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় দুদেশের মধ্যে যে শান্তি চুক্তি হয়েছিল, তা লংঘন করেই ভারতের উপর হামলা চালায় চীন।

No comments