পাল্টে যাচ্ছে 'ফেয়ার অ্যান্ড লাভলি' ক্রিমের নাম, কেন জানেন?
নজরবন্দি ব্যুরো: 'ফেয়ার অ্যান্ড লাভলি' ইউনিলিভার সংস্থার এক জনপ্রিয় প্রসাধনী দ্রব্য এটি। কিন্ত এই প্রসাধনী দ্রব্যের নামেই লুকিয়ে আছে বর্ণবিদ্বেষ। তাই নিয়ে অনেকদিন ধরেই শুরু হয়েছে প্রতিবাদ। আর সেই নিয়ে বৃহস্পতিবার ইউনিলিভার সংস্থার পক্ষ থেকে জানিয়ে দেওয়া হল, এই দ্রব্যের নাম থেকে 'ফেয়ার' শব্দটি বাদ দেওয়ার কাজ শুরু হয়েছে। নতুন নামের জন্য আবেদন করা হয়েছে।
আবেদনে অনুমতি পেলেই নাম পাল্টে ফেলা হবে।প্রসঙ্গত, বহুদিন ধরেই এই ক্রিম প্রস্তুতকারক সংস্থার বিরুদ্ধে বর্ণবিদ্বেষে ইন্ধন জোগানোর অভিযোগ ওঠে। আর তার জন্য বহু সময়ই জনরোষের শিকার হতে হয় সংস্থাকে।এমন পরিস্থিতিতে 'ফেয়ার অ্যান্ড লাভলি'র নতুন নামকরণ কী হতে পারে তা নিয়ে জল্পনা চলছে। আর কয়েকদিনের মধ্যেই নাম পাল্টে বাজারে আসতে চলেছে এই পণ্য।

No comments