সুশান্তের আত্মহত্যায় কি কারণ? বন্ধ হল জনপ্রিয় টক শো 'কফি উইথ করণ'
নজরবন্দি ব্যুরো: সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় সুশান্তের মৃত্যুর জন্য নেপোটিজমকেই দায়ী করেছেন অনেকে। তবে এই হিংসার মুখে পড়েছেন সলমান খান, একতা কাপুর, করণ জোহর।তবে সব চেয়ে বেশি অভিযোগ করণ জোহরের বিরুদ্ধে। তার বিরুদ্ধে অভিযোগ তিনি স্টার কিডদের লঞ্চ করে তাই ইন্ডাস্ট্রিতে কাজ পান না আউটসাইডাররা বা যাঁদের গডফাদার নেই। গোটা দেশ জুড়ে 'বয়কট বলিউড', 'বয়কট খান', 'বয়কট করণ জোহর' ট্রেন্ডের সুনামি আছড়ে পড়ছে । তার মধ্যে বারবার বিতর্কের কেন্দ্রবিন্দুতে উঠে আসছে যে জনপ্রিয় টক শো'টি, তার নাম 'কফি উইথ করণ' ।
সূত্রের খবর এবার এই শো আর টিভির পর্দাই আসছেনা। যদিও শো নির্মাতারা জানাছেন এই শো বন্ধ হবার পেছনে করোনা কিন্তু বলিউড সূত্রের খবর এই শো বন্ধের এক মাত্র কারণ সুশান্তের আত্মহত্যা।কারণ এই মুহূর্তে দেশ জুড়ে করণ এর বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তাতে করে এই শো করলে তা না চলতে পারে বলে ধারণা। তাই সব দিক খতিয়ে দেখে শোএর টিজার লঞ্চ হবার পরেও বন্ধ হল 'কফি উইথ করণ'।

No comments