Header Ads

শিক্ষকদের ইনক্রিমেন্ট বন্ধের নির্দেশ দিল সরকার; ক্ষোভে ফুঁসছে শিক্ষকরা

নজরবন্দি ব্যুরো: গোটা রাজ্য জুড়ে করোনার দাপট চলছে। প্রতিদিন বাড়ছে আক্রান্তের সংখ্যা। এমন সময় শিক্ষকদের বেতন কাটার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। দীর্ঘ আন্দোলনের পর বেতন বৃদ্ধির অর্ডার জারি হয়েছিল রাজ্যের মাদ্রাসা শিক্ষকদের। গত ৫ ই মে ২০১৮ তারিখে রাজ্য সরকার ঘোষণা করে মাদ্রাসা শিক্ষকরা ৫ শতাংশ হারে ইনক্রিমেন্ট পাবেন প্রতি ৩ বছর ছাড়া।


কিন্তু সেই সুবিধা বেশিদিন পাচ্ছেন না শিক্ষকরা। মাদ্রাসা শিক্ষকদের সেই ৫% ইনক্রিমেন্ট কেটে নেওয়া হবে বলে নোটিশ জারি করেছে প্রশাসন। এপ্রিল মাসের ইনক্রিমেন্ট হাতে পেয়েছিলেন শিক্ষকরা কিন্তু মে মাস থেকে সেই ইনক্রিমেন্ট বন্ধ করার নোটিশ জারি করেছে প্রশাসন।

পাশাপাশি জানিয়ে দেওয়া হয়েছে মাদ্রাসা শিক্ষকরা ইনক্রিমেন্ট পাবেন ১/৪/২০১৯ তারিখ অনুযায়ী ৩ বছর পর থেকে। আর সরকারের এমন সিদ্ধান্তের বিরুদ্ধে ক্ষোভ তৈরি হয়েছে শিক্ষকদের একটা বড় অংশের মধ্যে। 

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.