Header Ads

২০২০- র অর্জুন পুরস্কারের জন্য মনোনীত হলেন বুমরাহ ও শিখর

নজরবন্দি ব্যুরোঃ ২০২০- র অর্জুন পুরস্কারের জন্য মনোনীত হলেন গুজরাত পেসার জসপ্রীত বুমরাহ ও ওপেনার শিখর ধাওয়ান।প্রাথমিকভাবে চলতি বছর বিসিসিআই আধিকারিকেরা অর্জুন প্রাপকের মনোনয়ন হিসেবে কারও নাম পাঠাবেন না বলে স্থির করেছিলেন। কিন্তু শেষ মুহূর্তে সিদ্ধান্ত পালটে পুরুষ ক্রিকেট দল থেকে এই দু'জনের নাম তাঁরা কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রকের কাছে প্রস্তাব করেছেন। ২৬ বছর বয়সী বুমরাহ এযাবত্ জাতীয় দলের জার্সিতে ১৪টি টেস্ট খেলে সংগ্রহ করেছেন ৬৮টি উইকেট। পাসাপাশি ৬৪টি ওয়ান-ডে এবং ৫০টি টি-২০ ম্যাচে গুজরাত পেসারের সংগ্রহ যথাক্রমে ১০৪ এবং ৫৯টি উইকেট।
 অর্জুন প্রাপকের তালিকায় বুমরাহর নাম প্রসঙ্গে বিসিসিআই'য়ের এক সূত্র জানিয়েছে, 'নিশ্চিতভাবে ও সবচেয়ে যোগ্য দাবিদার। বিশ্বের এক নম্বর ওয়ান-ডে বোলার। একমাত্র এশিয়ান বোলার হিসেবে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজের মাটিতে এক ইনিংসে ৫উইকেট নেওয়ার নজির রয়েছে।' বিসিসিআইয়ের তালিকায় দ্বিতীয় নামটি হল শিখর ধওয়ান। কেরিয়ারে ৩৪টি টেস্ট ম্যাচে ২৩১৫ রান করেছেন শিখর। রয়েছে সাতটি সেঞ্চুরি। পাশাপাশি ওয়ান ডে-তে ১৩৬ ম্যাচে করেছেন ৫৬৮৮ রান। সেঞ্চুরি ১৭টি। টি-টোয়েন্টি ক্রিকেটেও ৬১ ম্যাচে ১৫৮৮ রান করেছেন ভারতীয় দলের গব্বর।গত বছর চোটে জর্জরিত থাকায় তাঁর নাম বিবেচনা করা হয়নি। তাই এবার বিসিসিআই সূত্রের খবর শিখর ধওয়ানকেই দ্বিতীয় নাম হিসেবে মনোনীত করতে চলেছে বিসিসিআই।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.