তামাকজাত দ্রব্যের বিক্রি ও প্রকাশ্যে থুতু ফেলা বন্ধ করা উচিত,সব রাজ্যকে চিঠি স্বাস্থ্যমন্ত্রীর
নজরবন্দি ব্যুরোঃ প্রকাশ্যে তামাকজাতীয় দ্রব্য বিক্রি এবং প্রকাশ্যে ফুটবলার নিষিদ্ধ করা হোক। দেশের সমস্ত রাজ্যে ও কেন্দ্র শাসিত অঞ্চল গুলিতে এই অনুরোধ দিয়ে চিঠি দিলেন স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন।করোনার এরকম কঠিন পরিস্থিতিতে সংক্রমণ রুখতে এরকমই অনুরোধ করেছেন স্বাস্থ্যমন্ত্রী।রাজস্থান এবং ঝাড়খণ্ডের সরকার ইতিমধ্যেই এই ব্যবস্থা নিয়ে ফেলেছেন।
এই চিঠিতে স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন লিখেছেন, ধূমপান ছাড়াও অন্যান্য তামাকজাত দ্রব্য খাওয়া ব্যক্তিদের প্রকাশ্যে থুতু ফেলার একটা প্রবণতা রয়েছে। যার ফলে কোভিড ১৯, যক্ষা, এমনকি সোয়াইন ফ্লুর মতো রোগ সংক্রমণ হতে পারে।সেই কারণে স্বাস্থ্যমন্ত্রী ভাবছেন এই সমস্ত তামাকজাতীয় দ্রব্য বিক্রি বন্ধ করে দেওয়া উচিত এবং এইসব কিনতে দোকানে ভিড় হয় তাতেও সংক্রমণ হতে পারে।

No comments