Header Ads

পোস্ট প্রোডাকশনের কাজ শুরু করার অনুমতি দিল রাজ্য সরকার

নজরবন্দি ব্যুরোঃ লকডাউনের মাঝে টলিগঞ্জ পাড়ার সব থেকে বড় প্রশ্ন লকডাউন উঠলেই কি শুরু হবে সমস্ত শুটিং? দেড় মাস লকডাউনের জন্য আটকে রয়েছে বহু ছবি ও ধারাবাহিকের শুটিং।শুটিং তো দূরের কথা লকডাউনের জন্য পোস্ট প্রোডাকশনের কাজ পর্যন্ত বন্ধ হয়ে গেছে।তবে লকডাউনের চতুর্থধাপে সুদিন আসতে চলেছে ফিল্ম ইন্ডাস্ট্রিতে।শুটিংয়ের অনুমতি না মিললেও পোস্ট প্রোডাকশনের কাজ দূরত্ব বজায় রেখে করা যাবে বলে ঘোষণা করেছেন রাজ্য সরকার।
এর পাশাপাশি সিনে ফেডারেশন, সংগঠন ও আর্টিস্ট ফোরাম থেকে ঘোষণা করা হয়েছে সরকারের পক্ষ থেকে নির্দেশিকা না আসা পর্যন্ত শুটিং শুরু করা যাবে না।তবুও ছবি ও টেলিভিশনের জন্য একটি বড় সুখবর যে পোস্ট প্রোডাকশনের কাজ করা যাবে।তবে অবশ্যই কনটেন্টমেন্ট জোনের বাইরের অঞ্চলগুলিতে।রাজ্য সরকারের তরফ থেকে এমনই ঘোষণা করা হয়েছে। এর ফলে প্রযোজক-পরিচালকরা খুবই উপকৃত হবে তা বোঝাই যাচ্ছে।কারণ শুটিং শেষ হলেও পোস্ট প্রোডাকশনের কাজ বাকি ছিল।এর পাশাপাশি বহু ছবি মুক্তি বাতিল হয়ে গেছে এপ্রিল,মে,জুন মাসে। 

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.