Header Ads

ধোনির অবসর নিয়ে সোশ্যাল মিডিয়া তোলপাড়, ক্ষুব্ধ সাক্ষী দিলেন জবাব

নজরবন্দি ব্যুরোঃ গতবছর বিশ্বকাপ সেমিফাইনালে শেষ ম্যা চ খেলেছিলেন। তারপর থেকেই ক্রিকেটের বাইরে। প্রথমে ক্রিকেট থেকে সাময়িক বিরতি নিয়েছিলেন তিনি। তারপর বছর পেরিয়ে গেলেও আর দলে ফেরা হয়নি মহেন্দ্র সিং ধোনির । বরং গত একবছরে বারবার ছড়িয়েছে তাঁর অবসর জল্পনা। বুধবার আরও একবার সোশ্যাল মিডিয়ায় তেমনই জল্পনা ছড়িয়ে পড়ে। গুজব ছড়ায় লকডাউনের মধ্যেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিচ্ছেন মাহি। মনে করা হয়েছিল, এ বছরের আইপিএলে ধোনিকে দেখা যাবে। কিন্তু করোনার জেরে অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে গিয়েছে আইপিএল।
 ফলে ফের প্রশ্ন ওঠা শুরু হয়েছে, ভারতীয় দলে ধোনির ফেরার সম্ভাবনা আদৌ আছে কি? এদিকে টুইটারে #ধোনিরিটায়ার্স রীতিমত ট্রেন্ড করছে। এ নিয়ে প্রচণ্ড অসন্তুষ্ট সাক্ষী ধোনি। টুইট করে এই আলোচনা বন্ধ রাখার অনুরোধ করেছেন তিনি।গোটা ঘটনার তীব্র প্রতিবাদ করেন মহেন্দ্র সিং ধোনির সহধর্মিণী সাক্ষী ধোনি। কড়া ভাষায় লেখেন, তিনি বুঝতে পারছেন যে লকডাউন মানুষের মানসিক স্থিতিশীলতা কে ভঙ্গ করছে। যাঁরা ধোনির অবসর সংক্রান্ত খবর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করেছেন, তাঁদের জীবনের কোনও নির্দিষ্ট লক্ষ্য খোঁজার বার্তা দিয়েছেন সাক্ষী। যদিও পরে নিজের সেই টুইটও মুছে দেন লেডি ধোনি। তার ওমন প্রতিক্রিয়া নিয়েও ফের সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে গুঞ্জন।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.