Header Ads

গত ২৪ ঘণ্টায় আরও ১৮ জন করোনা আক্রান্তের খোঁজ মিলল পূর্ব বর্ধমান জেলায়, আতঙ্ক জেলা জুড়ে

নজরবন্দি ব্যুরোঃ বাংলায় ক্রমশ বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। আজ নবান্নের তরফে করোনা ভাইরাস সংক্রান্ত বুলেটিন দিতে গিয়ে রাজ্য সরকার জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১৮৩ জন সংখ্যাটা সব মিলিয়ে দাঁড়িয়েছে এখন পর্যন্ত মোট ৪ হাজার ১৯২ জন। ৩৮১৬ জন আক্রান্তের মধ্যে এই মুহুর্তে চিকিৎসাধীন রয়েছেন ২ হাজার ১২৪ জন। অন্যদিকে রাজ্যজুড়ে করোনা ভাইরাস থেকে গত ২৪ ঘণ্টায় থেকে সুস্থ হয়ে উঠেছেন ৯২ জন। সর্বমোট সুস্থ হওয়ার সংখ্যাটা এখন পর্যন্ত ১৫৭৮ জন। এই অবস্থায় এবার নতুন করে করোনা আক্রান্তের খোঁজ মিলল পূর্ব বর্ধমান জেলায়।
এই জেলায় ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হলেন ১৮ জন। বুধবার দুপুর পর্যন্ত আট জন করোনা আক্রান্তের হদিশ মেলে। রাতে সেই সংখ্যাটাই ১৮ তে পৌঁছেছে। সবমিলিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা ৫৫ জন। জানা গিয়েছে, পরিযায়ী শ্রমিকরা ফিরতেই লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। বুধবার রাতে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক প্রণব কুমার রায় জানান, একদিকে ১৮ জনের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। শুধু মঙ্গলকোটেই আক্রান্ত ৫ জন। আক্রান্তদের মধ্যে অনেকেই ভিন রাজ্য থেকে ফিরেছেন। আক্রান্তদের এক শিশুও রয়েছে। ওই শিশুকে দুর্গাপুরের সনকা হাসপাতালে চিকিত্সাের জন্য পাঠানো হয়েছে।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.