Header Ads

স্বামী নিখিলকে নিয়ে ঢুকতে বাধা, অভিমানী নুসরত গেলেন না মোদীর বৈঠকে

নজরবন্দি ব্যুরোঃ আমফান পরবর্তী পরিস্থিতি নিজে চোখে দেখতে এসেছিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সে কারনেই আজ আকাশ পথে মুখ্যমন্ত্রী ও রাজ্যের রাজ্যপাল কে নিয়ে বিধ্বস্ত এলাকা ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। ের পর বসিরহাট কলেজে প্রশাসনিক বৈঠকে যোগদেন প্রধানমন্ত্রী। আর এই কেন্দ্র থেকে লোকসভা নির্বাচনে প্রথমবার প্রার্থী হিসেবে জয়ী হয়েছেন অভিনেত্রী-সাংসদ নুসরত জাহান। তাই ঐ বৈঠকে যোগ দেবার জন্য তিনিও পৌঁছান বসিরহাট কলেজে। সঙ্গে ছিলেন তাঁর স্বামী নিখিল জৈন এবং দুই আপ্তসহায়ক।
 আর এতেই বাধা পান সাংসদ। প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা এসপিজি কমান্ডরা তাঁকে ঢুকতে বাধা দেন এর পর নিজের সাংসদ পরিচয় দেওয়ার পর প্রবেশের অনুমতি পান কিন্তু বাকিদের ঢুকতে দেওয়া হয়না আর এই নিয়ে শুরু হয় বাকবিতণ্ডা। স্বামী কে নিয়েই ঢুকবেন সাংসদ নুসরত র নিরাপত্তারক্ষীরা তা দেবেন না অবশেষে নিখিলকে প্রবেশের অনুমতি না দেওয়ায় তিনি নিজেও সেখান থেকে বেরিয়ে যান। নিজের কেন্দ্রে মোদি আসলেও তাঁর সঙ্গে সাক্ষাৎ না হওয়ায় একপ্রকার অভিমান করেই চলে যান অভিনেত্রী। পরে অবশ্য আর ফেরেননি।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.