Header Ads

পাকিস্তানের ভয়াবহ বিমান দুর্ঘটনায় শোক প্রকাশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর

নজরবন্দি ব্যুরোঃ পাকিস্তানের ভয়াবহ বিমান দুর্ঘটনায় অন্তত ৫৭ জনের মৃত্যু হয়েছে। এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ঘোষণা করা না হলেও সিন্ধ প্রদেশের স্বাস্থ্য আধিকারিকরা এমনটাই জানাচ্ছেন। পাক সংবাদমাধ্যম 'ডন নিউ'-এর রিপোর্ট অনুযায়ী এখনও পর্যন্ত সেই সংখ্যা ৫৭ বলে জানা যাচ্ছে।বিমানে ১০৭ জন যাত্রী ছিলেন। পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স তথা পিআইএ-র ওই বিমান লাহৌর থেকে যাত্রা শুরু করেছিল করাচির উদ্দেশে। করাচি বিমানবন্দরে অবতরণের মিনিট খানেক আগে সেটি ভেঙে পড়ে। পাকিস্তানের অসামরিক বিমান কর্তৃপক্ষের মুখপাত্র আবদুল সাত্তার খোখার সংবাদসংস্থা এএফপি-কে জানিয়েছে, করাচিতে ভেঙে পড়েছে বিমানটি। বিমানে প্রকৃতপক্ষে কতজন যাত্রী ছিলেন তা জানার চেষ্টা করা হচ্ছে।
 প্রাথমিক ভাবে জানা গিয়েছে, ৯৯ জন যাত্রী ও বিমান চালক ক্রিউ মিলিয়ে আরও ৮ জন ছিলেন।পাকিস্তানের বিমান দুর্ঘটনা নিয়ে গভীর শোকপ্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি। আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন তিনি। বিমান ভেঙে পড়ার কয়েক মুহূর্ত আগে অত্যন্ত শান্ত গলায় করাচির এটিসি-কে 'আমাদের বিমানের একটি ইঞ্জিন বিকল হয়ে গিয়েছে...বিপদ, বিপদ, বিপদ!' এই কথাগুলোই বলেছিলেন পাকিস্তান এয়ারলাইন্স-এর অভিশপ্ত বিমানের পাইলট সাজ্জাদ গুল। সেই শেষ, করাচি বিমানবন্দরে জরুরি অবতরণের জন্য দু'টি রানওয়ে ফাঁকা রাখা হলেও সেই সুযোগ পাননি বিমানচালক। বেলা ১টার পরে করাচির জনবহুল এলাকাতেই ৯৯ জন যাত্রী এবং ৭ জন বিমানকর্মীকে নিয়ে ভেঙে পড়ে বিমানটি।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.