লিগ চ্যাম্পিয়ন সবুজ-মেরুন দিতে পারেনি ফুটবলারদের বকেয়া টাকা, ফেডারেশনে যাওয়ার হুমকি খেলোয়াড়দের
নজরবন্দি ব্যুরোঃ তিন মাসের বেতন বাকি দেশীয় ফুটবলারদের। বিদেশি ফুটবলারদের বকেয়া দু'মাসের বেতন। আই লিগ এনে গর্বিত করল যে সকল ফুটবলারেরা, তাদেরই বেতন আটকে বেজায় বিপাকে মোহনবাগান। শীঘ্রই সমস্যার সমাধান না হলে ক্লাবের বিরুদ্ধে ফেডারেশনে যাওয়ার হুমকি দিলেন আই লিগ জয়ী ফুটবলাররা।এ বিষয়ে মোহনবাগান ক্লাবের সাধারণ সম্পাদক শৃঞ্জয় বোস বলেছেন লকডাউনের ফলে অর্থের ক্ষতি হওয়ার কারণে প্লেয়ারদের অপেক্ষা করতে বলা হয়েছে এবং তাদের সম্পূর্ণ বেতনই দেওয়া হবে।
খেলোয়াড়রা ম্যানেজমেন্টকে চিঠি দিয়ে ১৫ মে এর মধ্যে তাঁদের টাকা পরিশোধ করার জন্য বা কমপক্ষে এক মাসের বেতন পরিশোধের জন্য অনুরোধ করেছিলেন। মুম্বই ও দিল্লিতে অবস্থিত কিছু স্পনসররা আটকে থাকায় বেতন দেওয়া সম্ভব হয়নি বলে জানিয়েছে ক্লাব কতৃপক্ষ।

No comments