Header Ads

আজ থেকে কলকাতার একাধিক রুটে চলবে বাস!

নজরবন্দি ব্যুরো: গোটা রাজ্যে করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ছে দ্রুত গতিতে। বাড়ছে মৃত্যুর সংখ্যা। এমন সময়ে আজ থেকেই কলকাতায় চালু হয়ে যাচ্ছে সরকারি বাস পরিষেবা।

যে সব রুটে সরকারি বাস চলবে সেগুলি হল:-

S24 - হাওড়া থেকে কামালগাজি
S12 - হাওড়া থেকে নিউটাউন
S7, S5 - হাওড়া থেকে গড়িয়া
S12D - হাওড়া থেকে ঠাকুরপুকুর
C26 - হাওড়া থেকে বারুইপুর
C37 - এসপ্ল্যানেড থেকে আমতলা
S9A - ডানলপ থেকে বালিগঞ্জ
S9 - যাদবপুর থেকে করুনাময়ী
C8 - জোকা থেকে বারাসাত
ST7 - উল্টোডাঙা থেকে সল্টলেক
S37 - বারাসাত থেকে গড়িয়া
ST6- টালিগঞ্জ,করুণাময়ী থেকে নিউটাউন

তবে মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশ রয়েছে বাসে ২০ জনের বেশি যাত্রী নেওয়া যাবে না। এই নির্দেশ গ্রিণ ও অরেঞ্জ জোনকে আগেই দেওয়া হয়েছিল। যদিও ২০ জন যাত্রী নিয়ে বাস চালানোয় উৎসাহ পায়নি বাস মালিক ও সংগঠনগুলি। ফলে মুখ্যমন্ত্রী পরামর্শ দিলেও গ্রিন ও অরেঞ্জ জোনে এখনও বাস চলাচল স্বাভাবিক হয়নি।



No comments

Theme images by lishenjun. Powered by Blogger.