পরিযায়ী শ্রমিকদের ওপর দিয়ে চলে গেল সরকারি বাস; আহত ২
নজরবন্দি ব্যুরো: উত্তরপ্রদেশে ৬ পরিযায়ী শ্রমিকদের ওপর দিয়ে চলে গেল সরকারি বাস। ঘটনায় আহত হয়েছেন দুই পরিযায়ী শ্রমিক।
বুধবার রাত ১১ টা নাগাদ মুজাফফর নগর জেলায় এই দুর্ঘটনা ঘটে।
পরিযায়ী শ্রমিকেরা পঞ্জাব থেকে হাঁটা পথে বিহারের ফিরছিল। আর সেই সময় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাসের চালক পলাতক এবং দুর্ঘটনার সময় বাস পুরোটাই খালি ছিল।
গোটা দেশে করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ছে দ্রুত গতিতে। আর সেই সঙ্গে সমানে পাল্লা দিয়ে বেড়ে চলেছে মৃত্যুর সংখ্যা। এই মারণ ভাইরাসের সংক্রমণ যাতে না দ্রুত ছড়িয়ে পড়তে পারে সেই কারণে গোটা দেশ জুড়ে লকডাউনের সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী। লকডাউন ঘোষণা হওয়ার পর বেশ কিছুদিন অপেক্ষা করেছিলেন শ্রমিকেরা। কিন্তু দফায় দফায় লকডাউন বাড়ার ফলে আর্থিক সমস্যায় পড়েছেন পরিযায়ী শ্রমিকরা। একদিকে বিদেশ বিভূঁই। অন্যদিকে কোনও কাজ না থাকায় জমান টাকাও শেষ। আর এই সব কারণে পায়ে হেঁটে ফিরতে বাধ্য হচ্ছেন শ্রমিকেরা।

No comments