Header Ads

উচ্চ মাধ্যমিকের ফলপ্রকাশ; কি বললেন শিক্ষামন্ত্রী? পড়ুন

নজরবন্দি ব্যুরো: রাজ্যে প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বেড়ে চলেছে করোনা ভাইরাসের সংক্রমণ। সোমবার নবান্নের তরফে করোনা ভাইরাস সংক্রান্ত বুলেটিন দিতে গিয়ে রাজ্য সরকার জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১৪৮ জন। সংখ্যাটা সব মিলিয়ে দাঁড়িয়েছে এখন পর্যন্ত মোট ২ হাজার ৮২৫ জন। ২৮২৫ জন আক্রান্তের মধ্যে এই মুহূর্তে চিকিৎসাধীন রয়েছেন ১৫৭৫ জন। পাশাপাশি রাজ্য সরকার জানিয়েছে গত ২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু হয়ে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে রাজ্যে মোট ১৭২ জনের মৃত্যু হয়েছে(শুধু করোনায়)।


এমন কঠিন সময় উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের ইঙ্গিত দিলেন শিক্ষামন্ত্রী। উচ্চমাধ্যমিকের বাকি পরীক্ষা গুলি শেষ হওয়ার এক মাসের মধ্যেই ফল প্রকাশের চেষ্টা হবে। তৃণমূলের মহাসচিব তথা রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন, "উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ ইতিমধ্যেই হয়ে যাওয়া বিষয়গুলির পরীক্ষার উত্তরপত্রের নম্বর সংগ্রহের কাজ শুরু করেছে। বাকি যে পরীক্ষাগুলি শেষ হতে বাকি আছে সেগুলি শেষ হওয়ার এক মাসের মধ্যেই আমরা উচ্চ মাধ্যমিকের ফলাফল প্রকাশের চেষ্টা করব। উচ্চমাধ্যমিকের বাকি থাকা পরীক্ষাগুলি নিয়েও আমরা বিবেচনা করছি।"

কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, উচ্চমাধ্যমিকের বাকি থাকা বিষয়গুলির পরীক্ষা নেওয়া হবে জুন মাসে। যদিও পরীক্ষার দিন বা সূচি ঠিক করবে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। ১০ই জুন পর্যন্ত রাজ্যের স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয় গুলি বন্ধ থাকছে। সেক্ষেত্রে রাজ্যের স্কুল খুললেই পরীক্ষা নেওয়া হতে পারে বলে জানা গিয়েছে শিক্ষা দফতর সূত্রে।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.