Header Ads

করোনা থেকে বাঁচতে হাইড্রক্সিক্লোরোকুইন খাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প!

নজরবন্দি ব্যুরো: গোটা পৃথিবীতে করোনা ভাইরাসের সংক্রমণ বেড়েই চলেছে। তার সঙ্গে সমানে পাল্লা দিয়ে বেড়ে চলেছে মৃত্যু মিছিল। আর এমন সমন অবাক করা তথ্য প্রকাশ্যে আনলেন ট্রাম্প। হোয়াইট হাউসের ডাক্তাররা আগেই জানিয়েছেন নভেল করোনা ভাইরাস মোকাবিলায় হাইড্রক্সিক্লোরোকুইন উপযুক্ত নয়। এর পর টানা একসপ্তাহের বেশি সময় ধরে এই অ্যান্টি-ম্যালেরিয়াল ড্রাগ খাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প, এমনটাই জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট স্বয়ং।

করোনা পরীক্ষায় মার্কিন প্রেসিডেন্টের রিপোর্ট নেগেটিভ এসেছে। তাঁর শরীরে কোনও উপসর্গ দেখা যাচ্ছে না বলে জানা গিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট তবুও সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে দেড় সপ্তাহ থেকে হাইড্রক্সিক্লোরোকুইন নিচ্ছেন। ডোজ নিয়ে ট্রাম্প জানিয়েছেন, 'আমি প্রতিদিন জিঙ্কের সঙ্গে কম্বাইন করে একটা করে ট্যাবলেট খাই'। কারণ জানতে চাওয়া হলে তিনি জানান, "আমার মনে হয় এটা ভাল। আমি অনেক ভালো গল্প শুনেছি।"

এর আগে ট্রাম্প হাইড্রক্সিক্লোরোকুইনের প্রচার করার আগ্রহ দেখিয়েছিলেন। তবে একাধিক ডাক্তার জানিয়েছেন, এই অ্যান্টি-ম্যালেরিয়াল ড্রাগ করোনা রোগীদের উপর কাজ করে না। আমেরিকা একাধিক চিকিৎসক জানিয়েছেন, "এই ওষুধ নিরাপদ নয়"। 

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.