লকডাউন উড়িয়ে ক্রিকেট, আচমকা বিনা মেঘে বজ্রপাত; বীরভূমে মৃত্যু ৪ জনের!
নজরবন্দি ব্যুরোঃ একে করোনায় রক্ষে নেই তারওপর বিনা মেঘে বজ্রপাত! এমন ঘটনাই ঘটল বীরভূমের মল্লারপুর থানার বিলাসপুর গ্রামে।আজ আচমকা বিনা মেঘে বজ্রপাতের জেরে মৃত্যু হল চার জনের। লকডাউন কে বুড়ো আঙুল দেখিয়ে মল্লারপুর থানার বিলাসপুর গ্রামের মাঠে ক্রিকেট খেলা চলছিল। সে সময় একটু দূরে বটগাছের নিচে বসে খেলা দেখছিলেন পাঁচ জন। হটাৎ বলা নেই কওয়া নেই বিকট আলোর ঝলকানি দিয়ে বজ্রপাত। বট গাছের পাশে থাকা একটি তাল গাছের মাথায় বাজ পড়ে; সেই বাজের ঝলক এসে পড়ে ৫ দর্শকের ওপর!
৫ দর্শকই তৎক্ষণাৎ লুটিয়ে পড়ে গুরুতর জখম অবস্থায় কাতরাতে থাকে। বজ্রাঘাতে আহতদের রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু যাত্রা পথেই ৪ জনের মৃত্যু হয়। মৃতেরা হলেন রাজেশ দোলুই, বাপন লেট, আস্তিক লেট ও দীনেশ লেট। অন্যজন এখন হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি, তাঁর নাম মিঠুন মাড্ডি। প্রশ্ন উঠছে লকডাউনের মধ্যেও ক্রিকেটের আসর বসে কিভাবে? পুলিশ অবশ্য ক্রিকেট খেলা চলার কথা অস্বীকার করেছে! উল্লেখ্য বীরভূম জেলায় এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৭ জন। এই ৭ জনের মধ্যে ইতিমধ্যেই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬ জন এবং ১ জন চিকিৎসাধীন।

No comments