রাজ্যে আক্রান্তের সংখ্যা পেরোল ৪ হাজার; মৃত্যুমিছিল অব্যাহত একই হারে। #Exclusive
নজরবন্দি ব্যুরোঃ বাংলায় এখনও বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। আম্ফান বিপর্যয়ের আবহেই রাজ্যে আক্রান্তের পরিমান বাড়ল রেকর্ড গতিতে। যদিও গত ২৪ ঘণ্টায় তুলনামূলক ভাবে বেশি টেস্ট করেছে রাজ্য সরকার, তবে কমেনি সংক্রমণের গতি । আজ নবান্নের তরফে করোনা ভাইরাস সংক্রান্ত বুলেটিন দিতে গিয়ে রাজ্য সরকার জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১৯৩ জন।
সংখ্যাটা সব মিলিয়ে দাঁড়িয়েছে এখন পর্যন্ত মোট ৪ হাজার ৯ জন। ৪০০৯ জন আক্রান্তের মধ্যে এই মুহুর্তে চিকিৎসাধীন রয়েছেন ২২৪০ জন।
পাশাপাশি রাজ্য সরকার জানিয়েছে গত ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু হয়ে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে রাজ্যে মোট ২১১ জনের মৃত্যু হয়েছে(শুধু করোনায়)।
অন্যদিকে অডিট কমিটি ৩০ এপ্রিল জানিয়েছিল যে আরও ৭২ জন করোনা আক্রান্ত রোগী কো-মর্বিডিটির কারণে মারা গিয়েছেন। অর্থাৎ রাজ্যে এখন পর্যন্ত মোট করোনা আক্রান্তের মৃত্যু সংখ্যা ২৮৩। অন্যদিকে রাজ্যজুড়ে করোনা ভাইরাস থেকে গত ২৪ ঘণ্টায় থেকে সুস্থ হয়ে উঠেছেন ৭৬ জন। সর্বমোট সুস্থ হওয়ার সংখ্যাটা এখন পর্যন্ত ১ হাজার ৪৮৪ জন। গত ২৪ ঘণ্টায় রাজ্যে ৯ হাজার ২২৮ টি স্যাম্পেল টেস্ট করা হয়েছে। বাংলায় এখন পর্যন্ত মোট টেস্টের সংখ্যা ১ লক্ষ ৫৭ হাজার ২৭৭! ১০ লক্ষ পিছু রাজ্যে টেস্ট করা হয়েছে ১ হাজার ৭৪৮ জনের।

No comments