Header Ads

রাজ্যে এবার এক সাথে ১২ জন পুলিশ কর্মী করোনায় আক্রান্ত!

নজরবন্দি ব্যুরোঃ বাংলায় ক্রমশ বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। আজ নবান্নের তরফে করোনা ভাইরাস সংক্রান্ত বুলেটিন দিতে গিয়ে রাজ্য সরকার জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১৯৩ জন সংখ্যাটা সব মিলিয়ে দাঁড়িয়েছে এখন পর্যন্ত মোট ৪ হাজার ৯০০ জন। ৩৮১৬ জন আক্রান্তের মধ্যে এই মুহুর্তে চিকিৎসাধীন রয়েছেন ২ হাজার ১২৪ জন।
পাশাপাশি রাজ্য সরকার জানিয়েছে গত ২৪ ঘণ্টায় ৫ জনের জনের মৃত্যু হয়ে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে রাজ্যে মোট ২১১ জনের মৃত্যু হয়েছে(শুধু করোনায়)। আর এরই মধ্যে খারাপ খবর রাজ্যে একসঙ্গে ১২জন পুলিশকর্মী করোনায় আক্রান্ত। কলকাতা পুলিশ ট্রেনিং স্কুলেই এই ১২ জন আক্রান্ত হয়েছেন বলে খবর। এরমধ্যে দুজন এএসআই, ৯জন সেপাই ও একজন গাড়ির চালক। এদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। কিন্তু কোভিড টেস্টের ফলাফল এখনও স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে জানানো হয়নি। ফলে এই খবরে পুলিশ ট্রেনিং স্কুলে কিছুটা চাপা আতঙ্ক তৈরি হয়েছে।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.