মৃতুমিছিল অব্যাহত রাজ্যে; সুস্থ হয়ে উঠলেন ৭৬৮ জন! রাজ্যের করোনা আপডেট। #Exclusive
নজরবন্দি ব্যুরোঃ রাজ্য জুড়ে করোনা ভাইরাসের সংক্রমন কমার তো কোন লক্ষনই নেই বরং বেড়েই চলেছে মৃত্যুর সংখ্যা। রাজ্যের মধ্যে থাকা গ্রিন জোন গুলিতেও পাওয়া যাচ্ছে আক্রান্ত! কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনার পাশাপাশি হুগলী জেলা জুড়ে ভয়ানক গতিতে বাড়ছে করোনা ভাইরাসের সংক্রমণ। এদিন করোনা ভাইরাস সংক্রান্ত বুলেটিন দিতে গিয়ে রাজ্য সরকার জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৮৭ জন। সংখ্যাটা সব মিলিয়ে দাঁড়িয়েছে এখন পর্যন্ত মোট ২ হাজার ৩৭৭ জন।
২ হাজার ৩৭৭ জন আক্রান্তের মধ্যে চিকিৎসাধীন রয়েছেন ১৩৯৪ জন। পাশাপাশি রাজ্য সরকার জানিয়েছে গত ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু হয়ে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে রাজ্যে মোট ১৪৩ জনের মৃত্যু হয়েছে(শুধু করোনায়)।
অন্যদিকে অডিট কমিটি ৩০ এপ্রিল জানিয়েছিল যে আরও ৭২ জন করোনা আক্রান্ত রোগী কো-মর্বিডিটির কারণে মারা গিয়েছেন। অর্থাৎ রাজ্যে এখন পর্যন্ত মোট করোনা আক্রান্তের মৃত্যু সংখ্যা ২১৫। অন্যদিকে রাজ্যজুড়ে করোনা ভাইরাস থেকে গত ২৪ ঘণ্টায় থেকে সুস্থ হয়ে উঠেছেন ৬৬ জন। সর্বমোট সুস্থ হওয়ার সংখ্যাটা এখন পর্যন্ত ৭৬৮ জন।
গত ২৪ ঘণ্টায় মোট ৫ হাজার ২০৫ টি স্যাম্পেল টেস্ট করা হয়েছে। এখন পর্যন্ত মোট স্যাম্পেল টেস্টের সংখ্যা ৬২ হাজার ৮৩৭। রাজ্যে প্রতি ১০ লক্ষ মানুষ পিছু স্যাম্পেল টেস্ট করা হয়েছে ৬৯৮ জনের। উল্লেখ্য, রাজ্যের মোট ৬৮টি করোনা চিকিৎসার হাসপাতালে মোট ৮৫৭০টি বেড রয়েছে, এর মধ্যে আইসিইউ বেড আছে মোট ৯০৭টি।

No comments