করোনা মূক্ত হতে ঐতিহাসিক সিদ্ধান্ত চিনের! এও সম্ভব? মাত্র ১০ দিনে!
নজরবন্দি ব্যুরোঃ পৃথিবীর মধ্যে প্রথমবার করোনা ভাইরাস আক্রমন করে সেই শহরেই; তারপর তা ছড়িয়ে পড়ে গোটা বিশ্বে; শহরের নাম উহান আর দেশের নাম চিন। গোটা বিশ্বকে চমকে উহানে লকডাউন জারি করে চিন, বাড়ির বাইরে বেরনো সম্পূর্ন নিষিদ্ধ! যা দরকার অর্ডার করতে হবে অনলাইনে, এমনকি করোনা বাদ দিয়ে বাকি চিকিৎসা পরিষেবাও! তবুও রোখা যায়নি সংক্রমণ একধাক্কায় প্রায় ৩০ হাজার মানুষ সংক্রামিত হন চিনে পর্যায়ক্রমে তা বেড়ে দাঁড়ায় ৮০ হাজারে!
৯০০ শয্যার আইসিইউ, ভেন্টিলেশন ফেসিলিটি সহ দুটি অস্থায়ী হাসপাতাল মাত্র ১০ দিনে প্রস্তুত করে চিন সরকার। ক্রমে নিয়ন্ত্রনে আসে পরিস্থিতি, তবুও প্রাণ চলে যায় ৪ হাজারের বেশি মানুষের। সময় গড়াতে থাকে, একসময় উহানে লকডাউন তুলে নেওয়ার সিদ্ধান্ত হয়! ব্যাস কয়েকদিন পর থেকেই আবার শুরু সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় উহানে ফের ৭ জনের শরীরে ধরা পড়েছে করোনা ভাইরাস; এই মুহুর্তে চিনে মোট আক্রান্তের সংখ্যা ৮২ হাজার ৯২৬ জন যার মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭৮ হাজার ১৮৯ জন এবং মৃত্যু হয়েছে ৪ হাজার ৬৩৩ জনের। এখন চিকিৎসাধীন রয়েছেন ১০৪ জন। লকডাউন তুলে দেওয়ার পর আবার সংক্রমনের ফলে চিন সরকার এক ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে। বেজিং জানিয়েছে উহান শহরে ১ কোটি ১০ লক্ষ মানুষের বাস।
এই শহর থেকে করোনা নির্মূল করার একমাত্র উপায় নতুন করে করোনা ছড়িয়ে পড়ার আগেই আক্রান্ত চিহ্নিত করে তাঁকে সুস্থ করে তোলা। চিন সরকার আগামী ১০ দিনের মধ্যে উহানের প্রত্যেক বাসিন্দা অর্থাৎ ১ কোটি ১০ লক্ষ মানুষের করোনা টেস্ট করার সিদ্ধান নিয়েছে। ১০ দিনের মধ্যে এই কাজ সম্পন্ন করার জন্যে চিনের অন্যান্য প্রদেশ থেকে মেডিক্যাল টিম নিয়ে যাওয়া হচ্ছে উহানে।
উল্লেখ্য এখন পর্যন্ত বিশ্বের সব থেকে বেশি করোনা টেস্ট করেছে আমেরিকা। সেদেশে ৭৫ দিনে মোট ৯৯ লক্ষ ৩৫ হাজার ৭২০ জনের টেস্ট হয়েছে। অন্যদিকে সংক্রমনের সংখ্যার নিরিখে বিশ্বে ১২ তম এবং চিনের পরেই থাকা ভারতে এখন পর্যন্ত টেস্ট হয়েছে ১৮ লক্ষ ৪ হাজার ২৫৫ জনের; যার মধ্যে পশ্চিমবঙ্গে ৪৭ হাজারের কিছু বেশি।

No comments