ট্রেন চালানোর তীব্র বিরোধিতা, লকডাউন বাড়ানোর দাবি মুখ্যমন্ত্রীদের! #BreakingNews

নজরবন্দি ব্যুরোঃ লকডাউন কি বাড়ানো হবে? এই প্রশ্নের উত্তর খোঁজার জন্যেই এদিনের বৈঠক বলে জানাচ্ছে সূত্র, কারন দেশজুড়ে জারি রয়েছে তৃতীয় দফার লকডাউন। দেশে তৃতীয় দফার লকডাউন চলবে আগামী ১৭ই মে পর্যন্ত।কিন্তু শুধু লকডাউন দিয়ে রোখা যাচ্ছেনা করোনা ভাইরাসের সংক্রমণ কে, বাড়ানো হয়েছে স্যাম্পেল টেস্টের গতি। প্রায় ৫ লক্ষ টেস্ট হচ্ছে এখন প্রতিদিন। এই অবস্থায় লকডাউন জারি রাখা যায় কিনা বা কিভাবে জারি রাখা যায় তা নিয়ে আজ বিকেল ৩টের সময় দেশের মুখ্যমন্ত্রীদের সাথে ফের ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
লকডাউন বাড়ানো হবে কিনা বা লকডাউন তুললে কিভাবে তা তোলা হবে এই নিয়েই ছিল বৈঠক। সূত্রের খবর এদিন লকডাউন বাড়ানোর ক্ষেত্রে জোরাল সওয়াল করেন পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র, তেলেঙ্গানা এবং পাঞ্জাব। লকডাউনের বিরোধিতা করেন গুজরাতের মুখ্যমন্ত্রী। মহারাষ্টের মুখ্যমন্ত্রী লকডাউনের পক্ষে সওয়াল করে চিনের উহান প্রদেশের উদাহরন দেন, পাশাপাশি হু'র সতর্কতার কথাও মনে করান প্রধানমন্ত্রীকে। তিনি বলেন, জুন এবং জুলাই মাসে আকাশ ছুটে পারে সংক্রমণ, সেক্ষেত্রে লকডাউন তোলার সিদ্ধান্ত নিলে তা যেন ভেবে চিনতে নেওয়া হয়। সূত্রের খবর দেশের অন্যান্য মুখ্যমন্ত্রীরা প্রধানমন্ত্রীর ওপরেই ছেড়ে দেন লকডাউনের সিদ্ধান্ত।
ছত্তিসগড়, তেলেঙ্গানা, তামিলনাড়ু এবং অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রীরা কেন্দ্রের ট্রেন চালানোর সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করে প্রধানমন্ত্রী কে আবেদন করেন দ্রুত ট্রেন চালানোর সিদ্ধান্ত প্রত্যাহার করার জন্যে।
অন্যদিকে প্রধানমন্ত্রী বলেন, করোনা মোকাবিলায় ভাল কাজ করেছে দেশের প্রত্যেকটি রাজ্য। তবে আমাদের দেশে গ্রামাঞ্চলগুলি সুরক্ষিত থাকে যেন সেদিকে খেয়াল রাখতে হবে বলেই জানান মোদি। প্রধানমন্ত্রী নির্দিষ্ট ভাবে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের জানিয়ে দেন গ্রামে যেন কোন ভাবেই করোনা ভাইরাস ছড়িয়ে না পড়ে সেদিকে কড়া দৃষ্টি রাখতে।
সূত্রের খবর যদি লকডাউন বাড়ানো হত চতুর্থ দফায় তা ঘোষিত হবে আগামী ১৭ই মে। আর যদি লকডাউন বাড়ানোর সিদ্ধান্ত নেয় কেন্দ্র সেক্ষেত্রে লকডাউন বাড়ানোর সম্ভাবনা আগামী ২৯শে মে পর্যন্ত। আপাতত প্রধানমন্ত্রীর ঘষনার অপেক্ষা, কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী যেহেতু লকডাউনের পক্ষে সওয়াল করেছেন সেক্ষেত্রে লকডাউন বাড়ানোর সিদ্ধান্ত রাজ্যের ক্ষেত্রে নিতেই পারেন মুখ্যমন্ত্রী বলে জানাচ্ছে সূত্র।
No comments