দেশের সাথে পাল্লা দিয়ে বাড়ছে কলকাতাতে আক্রান্তের সংখ্যা, বাড়ল কনটেইনমেন্ট জোনের সংখ্যাও
নজরবন্দি ব্যুরোঃ দেশে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। একধাক্কায় ৬৭ হাজার ছাড়িয়ে গেল আক্রান্তের সংখ্যা। মৃত্যু হয়েছে ২২০৬ জনের। স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া রিপোর্ট অনুযায়ী এই তথ্য সামনে এসেছে। মোট আক্রান্তের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ২০ হাজার ৯১৭ জন। মৃত্যু হয়েছে ২ হাজার ২০৬ জনের। বর্তমানে দেশজুড়ে অ্যাক্টিভ কেস রয়েছে ৪৪ হাজার ২৯ টি।গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছে ৪২১৩ জন। ভারতে এই প্রথম একদিনে এতজন করোনায় আক্রান্ত হয়েছেন। ঠিক একই ভাবে বেড়ে চলেছে রাজ্যের আক্রান্তের সংখ্যাও। বাড়ছে মহানগরীর আক্রান্তের সংখ্যা। যা কিছুতেই সামলানো যাচ্ছে না।
শেষ পাওয়া খবর অনুযায়ী কোলকাতার কনটেইনমেন্ট জোনের সংখ্যা বাড়ল বেশ কয়েটি। ৩২৬ টি থেকে এই এলাকার সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৩৮টি। এর মধ্যে উত্তর ও মধ্য কলকাতার এলাকার সংখ্যাই বেশি। তবে দক্ষিণ শহরতলির বহু এলাকা নয়া তালিকায় যুক্ত হয়েছে।সিল করা হয়েছে একাধিক এলাকা। প্রসঙ্গত, ১০ মে পর্যন্ত গত ২৪ ঘণ্টায় শহরে নতুন আক্রান্ত ৩৭ জন। একই সময়ে শহরে মৃত ১০। এরপরই কনটেইনমেন্ট জোনের সংখ্যা বাড়ানো হয়।

No comments