করোনার থাবা এবার বলি পরিচালক করণ জোহরের বাড়িতে
নজরবন্দি ব্যুরোঃ করোনার থাবা থেকে মুক্তি পাচ্ছে না কেউই।কিছু দিন আগেই বলিউডে প্রযোজক বনি কাপুরের বাড়ির পরিচালক কারণে আক্রান্ত হয়েছিলেন।আর এবার মরণ ভাইরাস থাবা বসাল বলিউডের প্রযোজক পরিচালক করণ জোহারের বাড়িতে।জানা গেছে তার বাড়ির দুই কর্মীর শরীরে করোনা ভাইরাস এর উপসর্গ দেখা দিয়েছে।পরে তাদের করোনা টেস্ট করার পর রিপোর্ট পজিটিভ আসে।শরীরে করোনার উপসর্গ দেখা দেয়ার সাথে সাথেই তাদেরকে কোয়ারেন্টাইন এ পাঠানো হয়।
নিজের পরিবারের এই কথা করণ নিজের টুইটারে জানান।বিএমসি থেকে এসে তাদের গোটা বিল্ডিং সাইজ করা হয়েছে বলে জানা গেছে। টুইটে পরিচালক আরো জানান তার বাড়ির সদস্যরা এবং কর্মীরা বর্তমানে সুস্থ আছে সকলে। তিনি আরো জানান তার পরিবারের প্রত্যেক সদস্য ও কর্মীদের লালারস বা সোয়াব টেস্ট করান হয়েছে।তবে তার পরিবারের সকলে টেস্টের রিপোর্ট নেগেটিভ এসেছে।তবুও ১৪ দিনের জন্য সেলফ আইসোলেশন এ থাকবেন বলে তারা সিদ্ধান্ত নিয়েছেন।মুম্বাইয়ের বাড়িতে করণ তার মা ও তার দুই সন্তানকে নিয়ে থাকেন। বাড়িতে করোনার থাবা এই পরিস্থিতিতে তিনি একটু চিন্তিত রয়েছেন বলে জানান তিনি।

No comments