এখনো লক্ষাধিক মানুষের কাছে পৌঁছয়নি বিদ্যুৎ,কবে যাবে? নিশ্চিত করে বলতে পারেনি সিইএসসি
নজরবন্দি ব্যুরোঃ সুপার সাইক্লোন আমফান আছড়ে পড়ার পর সপ্তাহ ঘুরতে চলেছে। এখনও অন্ধকার দক্ষিণের বড় অংশ। নেতাজি নগর, রিজেন্ট এস্টেট, গড়িয়া, শ্রী-কলোনি, বিজয়গড় থেকে বেহালা, পর্ণশ্রীর মত শহরের বহু অঞ্চলে বিদ্যুত্ ফেরেনি। স্বাভাবিকভাবেই কলকাতার বড় অংশে স্তব্ধ হয়ে আছে জনজীবন। খুবই ফুটছে এলাকার মানুষ। মঙ্গলবার সকাল থেকেই শুরু হয় রাস্তায় নেমে জনবিক্ষোভের পালা। সিইএসসির গ্রাহক সংখ্যা ৩৩ লক্ষের বেশি। ৯৭ শতাংশ গ্রাহকের কাছে বিদ্যুত্ ফিরেছে বলে সিইএসসি দাবি করেছে।
কিন্তু এখনো প্রায় এক লক্ষ গ্রাহকের কাছে বিদ্যুত্ পৌঁছয়নি বলে অভিযোগ।এদের কাছে কত দিনে বিদ্যুত্ ফিরবে,তা নিশ্চিত করে বলতে পারেনি সিইএসসি কর্তৃপক্ষ। সংস্থার ভাইস প্রেসিডেন্ট (ডিস্ট্রিবিউশন) অভিজিত্ ঘোষ জানালেন, ১৪৮টি টিম দিনরাত কাজ করছে। এলাকা ধরে ধরে কর্মীরা কাজ করছেন। দুর্যোগ মোকাবিলার পরিকল্পনা করা ছিল। সেই পরিকল্পনা অনুযায়ীই কাজ চলছে। ধাপে ধাপে কর্মী সংখ্যা বাড়ানো হয়েছে।

No comments