Header Ads

ব্যাপক সংক্রমণ এবার মুর্শিদাবাদে! দেখুন রাজ্যের জেলা ভিত্তিক আপডেট।

নজরবন্দি ব্যুরোঃ অব্যাহত রয়েছে করোনা ভাইরাসের দাপট। রাজ্যে আক্রান্তের সংখ্যা আজ ৪০০০ এর সীমা অতিক্রম করেছে। আজও নতুন করে রাজ্য জুড়ে সংক্রামিত হয়েছেন ১৯৩ জন,ফলে রাজ্যের আক্রান্তের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ৪০০৯ । তবে টেস্ট হয়েছে বিপুল সংখ্যায়। এখনও সমস্ত জেলার মধ্যে সব থেকে বেশি সংক্রামির মহানগর কলকাতায়, মৃত্যু সংখ্যাও অনেক বেশি অন্য জেলার থেকে। গত ২৪ ঘণ্টায় ৫৮ জন আক্রান্ত বেড়ে শুধু কলকাতাতেই এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ হাজার ৭৫৩ জন। পাশাপাশি গত ২৪ ঘণ্টায় ২ টি মৃত্যু বেড়ে কলকাতায় মোট মৃত্যু হয়েছে ১৮৬ জনের যার মধ্যে কো-মর্বিডিটির জন্যে মারা গিয়েছেন ৫২ জন এবং শুধু করোনা ভাইরাসের কারনে মারা গিয়েছেন ১৩৪ জন।

এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭১৫ জন এবং বাকি ৮৫২ জন চিকিৎসাধীন। কলকাতার পরেই রয়েছে হাওড়ার নাম। হাওড়াতে গত ২৪ ঘণ্টায় ২১ জন আক্রান্ত বেড়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮৩৩ জন। যার মধ্যে সুস্থ হয়েছেন ২৭৪ জন, এবং মৃত্যু হয়েছে ৩৮ জনের। বাকি ৫২১ জন চিকিৎসাধীন। মৃত ৩৮ জনের মধ্যে কো-মর্বিডিটির জন্যে মারা গিয়েছেন ৫ জন এবং শুধু করোনা ভাইরাসের কারনে মারা গিয়েছেন ৩৩ জন। পাশাপাশি উত্তর ২৪ পরগনাতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫০৬ জন। যার মধ্যে সুস্থ হয়েছেন ১৮৫ জন এবং মারা গিয়েছেন ৩৮ জন। মৃত ৩৮ জনের মধ্যে কো-মর্বিডিটির জন্যে মারা গিয়েছেন ৮ জন এবং শুধু করোনা ভাইরাসের কারনে মারা গিয়েছেন ৩০ জন। চিকিৎসাধীন ২৮৩! মুর্শিদাবাদে গত ২৪ ঘণ্টায় ১৩ জন আক্রান্ত বেড়ে সংখ্যা দাঁড়িয়েছে ৬২;দেখুন সব জেলার পরিসংখ্যান


No comments

Theme images by lishenjun. Powered by Blogger.