Header Ads

দু মাস পর দেশে শুরু হল বিমান চলাচল

নজরবন্দি ব্যুরোঃ অন্ধ্রপ্রদেশ এবং পশ্চিমবঙ্গ রাজ্যগুলি বাদে সোমবার থেকে ফের যাত্রা শুরু করছে আন্তর্রাজ্য বিমান চলাচল। করোনাভাইরাস মহামারি রুখতে জারি হওয়া দেশব্যাপী লকডাউনের কারণে গত দু'মাস ধরে দেশের মধ্যে উড়ান চলাচল বন্ধ রয়েছে। রবিবার বিভিন্ন রাজ্য সরকারের সঙ্গে দীর্ঘ আলাপ-আলোচনার পর এই কথা জানান অসামরিক বিমান চলাচল মন্ত্রী হরদীর সিং পুরি।
তবে প্রাথমিকভাবে আপত্তি করলেও পরে শর্তসাপেক্ষে বিমান চালানোর অনুমতি দিয়েছে তামিলনাড়ু এবং মহারাষ্ট্র সরকার। উল্লেখ্য, শুরু থেকেই দ্রুত বিমান চালুর পক্ষে ছিলেন পুরী। দু’মাস বন্ধ থাকায় বিমান সংস্থাগুলি যে অভূতপূর্ব সংকটের মধ্যে পড়েছিল, পরিষেবা চালু হওয়ায় তা থেকে সাময়িক স্বস্তি মিলবে। এমনটাই মনে করছে অসামরিক বিমান পরিবহণ দপ্তর। অন্যদিকে, ঘূর্ণিঝড় আমফানের জেরে বাংলার দুই বিমানবন্দরে পরিষেবা চালু হবে ২৮ মে থেকে।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.