“সব প্রস্তাবই সাময়িক ,আইসিসি মান্যতা না দিলে নিয়ম পরিবর্তন করা সম্ভব নয়” অনিল কুম্বলে
নজরবন্দি ব্যুরোঃ করোনা পরবর্তী পরিস্থিতিতে ক্রিকেট ফেরানোর জন্য বেশ কিছু নিয়ম পরিবর্তনের প্রস্তাব দিয়েছে আইসিসি-র ক্রিকেট কমিটি। অন্যতম প্রস্তাব অবশ্যই, থুতু দিয়ে বল পালিশ করার নিয়মে নিষেধাজ্ঞা। সেই সঙ্গেই অনিল কুম্বলের নেতৃত্বাধীন কমিটি প্রস্তাব দিয়েছিল,
স্থানীয় আম্পায়ারদের নিয়ে ম্যাচ পরিচালনা করার বিষয়ে। রবিবার প্রাক্তন ভারতীয় অধিনায়ক ও আইসিসি-র ক্রিকেট কমিটির চেয়ারম্যান জানিয়ে দিয়েছেন, প্রত্যেকটি প্রস্তাবই সাময়িক সমাধানের কথা ভেবে দেওয়া। আইসিসি মান্যতা না দিলে কোনও নিয়মই পরিবর্তন করা সম্ভব নয়।

No comments