দিলীপ ঘোষ পাতাখোর; বিস্ফোরক অনুব্রতর মণ্ডল
নজরবন্দি ব্যুরো: রাজ্য সহ গোটা দেশে করোনা ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়েছে। লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। আর এই ভাইরাসের সংক্রমণ আটকাতে বেশকিছু পদ্ধতি মেনে চলার নির্দেশ জারি হয়েছে। তার মধ্যে অন্যতম হল মুখে মাস্ক ব্যবহার করা।
সরকারের স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরে থাকছেন বঙ্গ বিজেপির সভাপতি দিলীপ ঘোষ।
তবে, তাঁর মাস্কে রয়েছে বিজেপির প্রতীক, পদ্মফুল। এবার তা নিয়ে দিলীপ ঘোষকে কটাক্ষ করলেন তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল ওরফে কেষ্ট। তিনি বলেন, "দিলীপ ঘোষ একটা পাতাখোর লোক।"
অনুব্রত মণ্ডল বলেন, "দিলীপ ঘোষ একটা পাতাখোর লোক। পাতা খেয়ে এই রকমের কথা বলেন। উনি যে নিজেকে বড় হিন্দু বলেন। উনি যদি হিন্দু হতেন তাহলে জানতেন পদ্মফুল দুর্গাপুজোয় ব্যবহার হয়। লক্ষ্মীপুজো, শিবপুজোয় লাগে। আর সেই পদ্মফুলে মুখের থুতু লাগছে। ওকে জিজ্ঞাসা করুন ও কেমন হিন্দু? লজ্জা লাগা দরকার ওই লোকটার ।"এর পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কটাক্ষ করেন অনুব্রত মণ্ডল। বলেন, "নতুন করে ভারতকে টোপ দিয়ে ২০২৪ সালে ক্ষমতায় আসতে চাইছে। এক মুঠো ভাত দিতে পারে না। আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দোষ দেয়।"

No comments