Header Ads

আধারের সঙ্গ রেশন কার্ড লিঙ্ক করা নিয়ে নয়া সিদ্ধান্ত নিল কেন্দ্র সরকার

নজরবন্দি ব্যুরোঃ দেশ জুড়ে করোনার মোকাবিলায় চতুর্থবারের জন্য বাড়ানো হল লকডাউনের মেয়াদ। ঘরবন্দি মানুষ। তবুও পিছু ছাড়ছেনা সংক্রমণ। এই পরিস্থিতিতে আয় ইনকামের সব পথ বন্ধ থাকায় টান পড়েছে পেটে। ঘরবন্দি সব মানুষ যাতে রেশন পান এবার রেশন নিয়ে যাতে কোন দুর্নীতি না হয় সেদিকে লক্ষ্য রেখে রেশন কর্ডের সঙ্গে আধারকার্ড লিঙ্ক করার কথা বলেছিল কেন্দ্র সরকার। কিন্তু কঠিন পরিস্থিতির মোকাবিলায় একাধিক পরিকল্পনা নিয়ে মন্ত্রীসভার বৈঠক হয়েছে। বৈঠকে বিশেষ ভাবে রেশন কার্ড ও আধার কার্ড নিয়ে আলোচনা করা হয়। আর সেই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করার সময়সীমা বাড়ানো হচ্ছে। ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হচ্ছে আধার লিঙ্ক করার মেয়াদ।
 কেন্দ্রের তরফে জানিয়ে দেওয়া হয়েছে এই জরুরী পরিস্থিতিতে কোন ভাবেই কোন ভোক্তার নাম কিংবা কার্ড বাতিল করা চলবে না। ৩০ সেপ্টেম্বরের মধ্যেই যাতে সবাই আধার লিঙ্ক করে সেদিকে লক্ষ্য রেখে রাজ্যগুলিকেও নির্দেশনামা পাঠানো হয়েছে। ইতিমধ্যেই বহু মানুষ রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করিয়েছেন। যাঁরা করেন নি তাঁরা ইউআইডিএআই ওয়েবসাইটে গিয়ে নিজেদের নাম ঠিকানা দিয়ে রেশন কার্ডের ধরন ও আধার নম্বর নথিভুক্ত করতে হবে। এরপর মোবাইল নম্বর ও ইমেল আইডি দিলে গ্রাহকের ফোনে ওটিপি যাবে। সেই ওটিপি নম্বরটিও অ্যাড করতে হবে। আর এতেই আধারের সঙ্গে রেশন লিঙ্ক হয়ে যাবে।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.