Header Ads

কিছুক্ষণের মধ্যে ৩০-৪০ কিলোমিটার বেগে ঝড়-বৃষ্টি শুরু হতে চলেছে; সতর্ক প্রশাসন

নজরবন্দি ব্যুরো: সতর্কতা জারি হয়েছে আগেই। আর কিছুক্ষণের মধ্যে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝড়বৃষ্টি হতে চলেছে দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে।  এবার  ১৭ কিলোমিটার বেগে ধেয়ে আসছে আমফান। এখন পর্যন্ত বাংলাকে পাখির চোখ করেই ধেয়ে আসছে এই ভয়ঙ্কর ঝড়। এই মুহূর্তে পারাদ্বীপ থেকে ৪২০ কিলোমিটার, দিঘা থেকে ৫৭০ কিলোমিটার এবং বাংলাদেশ খেপুপাড়া থেকে ৭০০ কিলোমিটার দূরে অবস্থান করছে আমফান। সর্বোচ্চ গতিবেগ কিছু কমে ১৮৫ কিলোমিটার প্রতি ঘন্টা হতে পারে বলে জানাচ্ছেন আবাহবিদরা।

এই পরিস্থিতিতে আজ সাংবাদিক সম্মেলন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি রাজ্যবাসীকে জানান সবাইকে সুরক্ষিত করার চেষ্টা করা হচ্ছে। তিনি রাজ্যবাসীর উদ্দেশ্যে জানিয়ে দেন "কাল বেলা বারোটা থেকে পরশু সকাল ১০ টা পর্যন্ত কেউ ঘর থেকে বেরোবেন না।" পাশাপাশি তিনি বলেন বৃহস্পতিবার ঝড় থেকে গেলেও কেউ বাড়ি থেকে বেরবেন না। তিনি বাচ্চা এবং বৃদ্ধদের দিকে বিশেষ নজর রাখার কথা বলেছেন বাড়ির অন্যান্য সদস্যদের। তিনি এবং তাঁর পুরোটিম আগামীকাল রাতে নবান্নেই থাকবেন বলে জানিয়েছেন। নবান্ন থেকেই তাঁর নজর থাকবে গোটা রাজ্যের পরিস্থিতির উপর। মমতা বন্দ্যোপাধ্যায় আরও জানিয়েছেন, এই প্রাকৃতিক দুর্যোগে মানুষের যাতে কোনওভাবেই সমস্যা না হয় সেই কারণে হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে, নাম্বার টি হল ২২১৪৩৫২৬। পাশাপাশি তিনি বলেন,  ত্রাণ শিবিরে কোনওভাবেই করোনা সংক্রমণ ছড়িয়ে পড়তে না পারে সেই কারণে সেখানেও মাস্ক, স্যানিটাইজারের ব্যবস্থা করা হয়েছে।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.